,

ঢাবিতে ছাত্রদলের কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টিএসসির ডাসের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ছাত্রদলের ৩০-৪০ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল। এর মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুই দলের সহাবস্থানের ঘোষণা দেওয়ার পর দিনই এ ঘটনা ঘটলো। তবে ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বীকার করেছে।

ছাত্রদলের অভিযোগ, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তারা মধুর ক্যান্টিন থেকে বের হয়ে হাকিম চত্বরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছিল। এসময় ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এসে তাদের ক্যাম্পাস থেকে দ্রুত চলে যেতে বলেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তারা ডাসের সামনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এসময় সেখানে প্রায় ২০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ৪০-৫০ নেতাকর্মী সেখানে ছিলেন। তখন ২০-২৫ জন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায়। তাদের হাতে রড, স্টাম্প ও লাঠি ছিল।সঞ্জিতের অনুসারীরা এ হামলা চালিয়েছে বলে তারা অভিযোগ করেছেন।
অভিযোগ অস্বীকার করে সঞ্জিত বলেন,  ‘আমরা কাউকে হামলার নির্দেশ দেইনি। এ হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত না। বিষয়টি আমি ফোনে জানতে পেরেছি।’হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। ঢামেকে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা স্পষ্ট দেখেছি জয় বাংলা বলে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমাদের ৩০-৪০ জন কর্মী আহত হয়েছেন।’দুপুর ১টার দিকে হামলার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতালে এসে ভিড় করে। হামলার ঘটনায় তিনজন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। তাদের ফোন কেড়ে নেওয়া হয়েছে। তারা হলেন, আনিসুর রহমান, রাহাতুল ইসলাম রাফি ও আফসার মুন্না।
সূত্র : বাংলাট্রিবিউন

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা