সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু ভিপি নূর বিবাহিত, আছে সন্তানও!

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ভিপি ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক নুরুল হক নুরের পাশে একটি শিশু কোলে নিয়ে এক নারী দাঁড়িয়ে আছেন। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই নারী এবং শিশুর সঙ্গে ভিপি নূরের সম্পর্ক কি তা জানতে খোঁজ করতে গেলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

অনুসন্ধানে জানা যায়, নুরুল হক নুরের স্ত্রী নাম মারিয়া আক্তার লুনা। লুনা বিয়ের পূর্বে গার্হস্থ অর্থনীতি কলেজের শিক্ষার্থী ছিলেন। পরে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তার চাকুরী হলে তিনি পটুয়াখালীতে চলে যান। ২০১৬ সালে চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাতেম আলীর মেয়ে মারিয়াকে পারিবারিকভাবে বিয়ে করেন নুর।

জানা যায়, চলতি বছরের ২১ মার্চ লুনা রাজধানীর ধানমন্ডীর গ্রীন লাইফ হাসপাতালে একটি কন্যা সন্তান জন্ম দেন। স্ত্রীর মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় নুর তার স্ত্রী ও সন্তান নিয়ে রাজধানীর উত্তর বাড্ডায় ৩৮/এ, সালাউদ্দিন টাওয়ারে অবস্থান করছিলেন। এখনও তার স্ত্রী ও সন্তান সেখানেই বসবাস করছেন বলে জানা গেছে।

এদিকে, স্ত্রী ও সন্তানে তথ্য নিয়ে লুকোচুরি করায় নুরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, একজন দায়িত্বশীল মানুষের কাছে এমন আচরণ কেউই প্রত্যাশা করে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুলতান মাহমু গণমাধ্যমকে বলেন, বিয়ে করা একজন মানুষে অধিকার। এটি নিয়ে লুকোচুরি কেউই প্রত্যাশা করে না। অন্তত আমরা যাকে ভোট দিয়ে ছাত্র প্রতিনিধি নির্বচিত করেছি তার কাছ থেকে এই রকম একটি বিষয় নিয়ে মিথ্যা তথ্য আশা করিনি।

বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর বেশিরভাগেই বিবাহিতদের সংগঠনের দায়িত্বশীল পদে না রাখার নিয়ম রয়েছে। তবে নুরের সংগঠন- সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে এমন কোনো নিতিমালা নেই বলে জানা গেছে। ডাকসুর গঠনতন্ত্রে নেতাদের বিয়ে নিয়ে তেমন কিছু বলা নেই। তবে বিবাহিত কারো ডাকসুর মতো জায়গার নেতৃত্বে থাকা নৈতিকভাবে কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা।এ বিষয়ে জানার জন্য ভিপি নুরকে একাধিকবার ফোন দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক