সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে ভর্তি জালিয়াতি : আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সং’ঘর্ষ

news-image

দুর্নীতি ও ভর্তি জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ঘেরাওকে কেন্দ্র করে আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে সং’ঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ছাত্রীসহ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।

আজ বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এ ঘটনা ঘটে। অবৈধভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে হা’মলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

তিন দফা দাবির মধ্যে রয়েছে- যারা অবৈধভাবে ভর্তি হয়েছেন তাদের ছাত্রত্ব ও ডাকসুর পদ বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করে খালি পদগুলোতে দ্রুত উপনির্বাচন দেওয়া, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগ করা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করেন কোটা সংস্কার আন্দোলন ও কয়েকটি বাম সংগঠনের নেতাকর্মীরা। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে তারা ব্যবসায় শিক্ষা অনুষদে স্মারকলিপি দিতে যান। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চার দফা দাবিতে স্মারকলিপি দিতে গেলে সেখানে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর শুরু করলে তারা সেখান থেকে চলে আসেন।

এ ঘটনায় কোটা সংস্কার আন্দোলন ও বাম সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে আসিফ মাহমুদ নামে একজন গুরুতর আহত বলে তারা জানিয়েছেন। মুহসিন হলে ছাত্রলীগের প্যানেল থেকে জিএস হওয়া মেহেদী হাসান মিজানের নেতৃত্বে এ হা’মলা হয় বলে ভূক্তভোগীরা অভিযোগ করেছেন।

এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের নেতাকর্মীকে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন বরাবর স্মারকলিপি দিয়েছেন। তারা সবাই ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক