৯৯৯-এ কল করে ধ’র্ষণ থেকে রক্ষা পেল কলেজ ছাত্রী

news-image

কিশোরগঞ্জের ভৈরবে জরুরি সেবা ৯৯৯-এ কল করে ধ’র্ষণের হাত থেকে রক্ষা পেয়েছে এক কলেজ ছাত্রী। এ ঘটনায় ধ’র্ষণের চেষ্টাকারী হৃদয় মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। গ্রেপ্তার হৃদয় মিয়া ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামের কাজল মিয়ার ছেলে। ভুক্তভোগী কলেজ ছাত্রী স্থানীয় একটি কলেজের মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মা-বাবা হারা মধ্যবিত্ত পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে পাশের এলাকার হৃদয় মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। কলেজে আসা-যাওয়ার পথে তাকে বিভিন্ন ধরনের অশ্লীল কথা-বার্তা বলে প্রায়ই উত্ত্যক্ত করতো।

এ বিষয়ে হৃদয় মিয়ার পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার নালিশ দেওয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এ নিয়ে গত বছর দেড়েক আগে থানায় সাধারণ ডায়েরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী তরুণী। এরপরে কিছুদিন নীরব থেকে পুনরায় তাকে বিভিন্নভাবে হয়রানি করতে শুরু করে।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ঘুমিয়ে থাকা ওই তরুণীর রুমে ঢুকে দরজা আটকে দেয় হৃদয়। তরুণী সজাগ হয়ে ডাক-চিৎকার শুরু করলে আশে-পাশের লোকজন এগিয়ে এসে হৃদয় মিয়াকে আটক করে এবং ঢাকায় অবস্থানরত মেয়েটির বড় ভাই রাকিব রহমানকে ঘটনাটি জানায়।

তরুণীর বড় ভাই রাকিব এ সময় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হৃদয় মিয়াকে আটক করে। পরে রাকিব বাদী হয়ে হৃদয়ের বি’রুদ্ধে ধ’র্ষ’ণ চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ আটক হৃদয়কে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ওসি (তদন্ত) মো. বাহালুল খান বাহার জানান, ৯৯৯ পুলিশের জরুরি সেবা সহায়তা মাধ্যম। এই নম্বরে কল দেওয়ার পর পুলিশ হেড কোয়ার্টার থেকে নির্দেশনা পেয়ে তাৎক্ষণিক উপ-পরিদর্শক মোখলেছুর রহমান রাসেলকে ফোর্সসহ ঘটনাস্থলে পাঠিয়ে বখাটে হৃদয়কে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার