শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সান্ধ্যকালীন ক্লাসে ছাত্রীর উপর হামলে পড়লেন শিক্ষক

news-image

ভোলার চরফ্যাশন উপজেলায় অনির্বাণ ক্যাডেট স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে কলেজের পরিচালক অসিত কুমার জয়ধর ও শিক্ষক মো. মোতালেবকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে শিক্ষক মোতালেব ও রোববার বিকেলে অসিত কুমারকে আটক করা হয়। আটক মোতালেব উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের মো. হোসেন মাতাব্বরের ছেলে ও অসিত কুমার জয়ধরের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়।

ভিকটিমের পিতার অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার চরফ্যাশন পৌরসভার ৪নং ওয়ার্ডে অবস্থিত অনির্বাণ ক্যাডেট স্কুল এন্ড কলেজের সান্ধ্যকালীন ক্লাস শেষ হওয়ার পর শিক্ষক মো. মোতালেব সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে (১৩) জোরপূর্বক ধ’র্ষণের চেষ্টায় শ্লীলতাহানি করে। এ অবস্থায় ছাত্রীর ডাক-চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে শিক্ষক মোতালেব কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা মাকে জানায়। এ ঘটনায় রোববার কলেজের পরিচালক অসিত কুমার জয়ধরকে ছাত্রীর পরিবার বিষয়টি জানায়। কিন্তু অভিযুক্ত শিক্ষক মোতালেবের বিরুদ্ধে পরিচালক অসিত কুমার জয়ধর কোন ব্যবস্থা গ্রহণ না করে উল্টো অভিযুক্ত শিক্ষককের পক্ষে অবস্থান নিয়ে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেন।

এ ঘটনায় ছাত্রীর বাবা চরফ্যাশন থানায় ওই কলেজের শিক্ষক মোতালেব ও পরিচালক অসিত কুমার জয়ধরের বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ করেছেন। এর আলোকে অভিযুক্ত শিক্ষক ও পরিচালককে আটক করা হয়েছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে কলেজের শিক্ষক মো. মোতালেব ও পরিচালক অসিত কুমার জয়ধরকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা