,

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগে আগ্রহী সৌদি আরব

news-image

সৌদি আরবের বিভিন্ন কোম্পানি বাংলাদেশ থেকে দক্ষ ও আধাদক্ষ জনশক্তি নিয়োগের আগ্রহ ব্যক্ত করেছে। খবর বাসসের।আজ রিয়াদে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এক সেমিনারে অংশ গ্রহণকালে সৌদি আরবের বিভিন্ন জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ আগ্রহ ব্যক্ত করেন।

‘বাংলাদেশ-এ হাব ফর এফোর্ডেবল এন্ড কোয়ালিটি হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।দূতাবাসের শ্রম কল্যাণ উইং আয়োজিত এ সেমিনারে উপ-মিশন প্রধান ড. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইমরান আহমদ বলেন, বর্তমান সরকার সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি নিয়োগের প্রক্রিয়া সহজ করার পাশাপাশি অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে কাজ করছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।তিনি বলেন, ‘আমরা চাই আগামী দিনে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে এ সম্পর্ক আরও দৃঢ় হবে’।তিনি আরও বলেন, বিদেশে দক্ষ জনশক্তি রফতানির জন্য বাংলাদেশে আধুনিক ও উন্নতমানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, প্রবাসী কল্যাণ মন্ত্রী সৌদি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে জসশক্তি সংক্রান্ত তাদের চাহিদা জানানোর জন্য অনুরোধ করেন, যাতে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানপূর্বক জনশক্তি রফতানি করা সম্ভব হয়।

ইমরান আহমদ বলেন, জনশক্তি রফতানি প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। কোনো রিক্রুটিং এজেন্সি প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া যদি জনশক্তি রফতানি করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সেমিনারের শুরুতে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তির বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহিদ হোসেন ও সারওয়ার আলম। দূতাবাসের কর্মকর্তাগণ সেমিনারে যোগ দেন।সেমিনারে সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি নিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন প্রতিনিধি অংশ নেয়।

উল্লেখযোগ্য নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আল বাওয়ানী কোম্পানি, হারফি ফুড সার্ভিস লিমিটেড, সামাসকো, আরকো, তেজারত কোম্পানি, আল জাযিরা কোম্পানি, হামেদ সাউদ আল উতাইবী, সিডার কোম্পানি ও আলফাহাদ শাফরজি পালনজি কোম্পানির প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা