,

নি’হত যুবলীগ নেতার স্ত্রীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

news-image

সড়ক দুর্ঘটনায় নি’হত রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদুন্নবী জুয়েলের স্ত্রী শায়লা আকতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সহকারী স্টোর কিপার হিসেবে নিয়োগ পেয়েছেন।

শনিবার সন্ধ্যায় জুয়েলের স্ত্রী শায়লা আকতারের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় জুয়েলের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

প্রসঙ্গত, গত বছরের ২৭ সেপ্টেম্বর টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নি’হত হন রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদুন্নবী জুয়েল। তার এক ছেলেসন্তান রয়েছে। এর আগে জুয়েল জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে উপাচার্যের একান্ত সচিব মো. আমিনুর রহমান জাগো নিউজকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগ নেতা জুয়েলের পরিবারের উপার্জনক্ষম কেউ না থাকায় তার স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর