,

১৮ লাখ টাকার জাল নোটসহ রোহিঙ্গা যুবক ধরা

news-image

কক্সবাজারের উখিয়ায় প্রায় ১৮ লাখ টাকার জাল নোটসহ এনাম উল্লাহ (২৫) নামে এক রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে পালংখালী স্টেশন থেকে তাকে আটক করা হয়।আটক এনাম উল্লাহ উখিয়ার ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের সি-৯ ব্লকের বাসিন্দা হাছন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোহিঙ্গা এনাম একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে সারাদিন বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। সন্ধ্যার পর পালংখালী বাজারে এসে সিএনজির ভাড়া দিতে গিয়ে ১০০০ টাকার নোট দেয়। নোটটা দেখে নকল বলে সন্দেহ হলে ড্রাইভার তাকে চ্যালেঞ্জ করে।

এ সময় পালানোর চেষ্টা করে এনাম। তখন উপস্থিত জনগণ তাকে আটক করে তার সঙ্গে থাকা হাতব্যাগ তল্লাশি করলে ১৭ লাখ ৯০ হাজার টাকার জাল নোট পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা নুরুল বশর জানান, রোহিঙ্গা এনামকে জাল নোটসহ উখিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। এই ধরনের বেশ কয়েকটি চক্র রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নজর দিলে তাদের খুঁজে বের করা সম্ভব।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনছুর বলেন, জাল নোটসহ আটক রোহিঙ্গা যুবককে থানায় নিয়ে আসা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর