,

রাস্তায় পাওয়া ২ লাখ টাকা ফেরত: মমর সততায় মুগ্ধ খুলনাবাসী

news-image

খুলনা প্রতিনিধিঃ কুড়িয়ে পাওয়া দুই লাখ টাকা ফিরিয়ে দিলো মম মল্লিক। সততার নজির গড়লো খুলনার ৯ম শ্রেণির এই ছাত্রী। জেলার বটিয়াঘাটা উপজেলার হোগলবুনিয়া হাটবাটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সে। মম বলেন, সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রাইভেট পড়া ছিল। সেজন্য আমি বাড়ি থেকে বের হই। এরপর ভ্যানে বটিয়াঘাটা বাজারে যাই। যাওয়ার সময় রাস্তার পাশে একটি ব্যাগ দেখতে পেয়ে খুলে দেখি অনেক টাকা। তাড়াতাড়ি ব্যাগটি বন্ধ করে থানায় যাই।

মম আরো বলেন, থানায় গিয়ে দেখি ব্যাগের মালিকরা থানাতেই। কোথায় পেয়েছি, জিজ্ঞেস করলে বিস্তারিত জানাই। টাকার দাবিদাররা উপযুক্ত প্রমাণ দেয়ার পর তা বুঝিয়ে দেয়া হয়।

মম মল্লিকের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শঙ্কর মল্লিক। মেয়ের এমন সততায় বাবা হিসেবে তিনি গর্বিত বলে জানান অবসরপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তা। এদিকে স্কুলছাত্রীর সততায় মুগ্ধ হয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও।

জানা গেছে, আগামী ১০ অক্টোবর বটিয়াঘাটায় অনুষ্ঠেয় বটিয়াঘাটা অ্যাসোসিয়েশন, ঢাকার উদ্যোগে আয়োজিত কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে মমকে সংবর্ধনা দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর