বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

news-image

ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। ১৩ সেপ্টেম্বর, শুক্রবার আরোও এক বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা চলে গেলেন না ফেরার ঠিকানায়। ইতালীর নাপলি প্রভিন্সীয়ার পালমা কাম্পানিয়ায় বসবাসকারী মোহাম্মাদ আলী (সুমন) মৃত্যুবরণ করেছেন।

জানা গেছে, কর্মস্থলে যাবার পথে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌছার কিছু সময় পর সুমন মৃত্যুর কোলে ঢলে পড়েন। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

সুমনের জন্ম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। দেশে তার ১২ বছরের একমাত্র কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে। তার মৃত্যু সংবাদ গ্রামের বাড়ীতে পৌছলে স্ত্রী-কন্যা-আত্নীয়স্বজন সকলেই কান্নায় ভেঙ্গে পড়েন।

এদিকে মোহাম্মদ আলী সুমনের মৃত্যু সংবাদে ইতালি পালমা কাম্পানিয়ায় ছড়িয়ে পড়লে বাংলাদেশী প্রবাসীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা