,

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে হবে-বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর  : নাসিরনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক(অনুর্ধŸ-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার বিকেলে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা চাতলপাড় ইউনিয়ন একাদশ ও নাসিরনগর সদর ইউনিয়ন একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। নির্ধারিত খেলায় নাসিরনগর সদর ইউনিয়ন একাদশ ৩-২ গোলে চাতলপাড় ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আজগর আলী। প্রধান অতিথি হিসেবে সমাজ কল্যান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুজোদ্দা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেছেন শিক্ষার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতি চর্চা, নৈতিক শিক্ষা সহ শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে দেশ প্রেমিক নাগরিক করে গড়ে তুলতে হবে। শিশুদের ক্রীড়ামূখী করতে এ সরকার ফুটবলসহ বিভিন্ন খেলাধূলার ব্যবস্থা করেছে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি)তাহমিনা আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার ।এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক,উপজেলা কৃষি কর্মকর্তা আনিচ্ছুজামান ,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সাইফুল আলম,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকিসহ সরকারি কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক ও এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্র

ধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এ টুর্নামেন্ট থেকে যোগ্য ও উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে উপজেলা একাদশ জেলা পর্যায়ের টুর্নামেন্টে অংশ নেবে ।

 

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর