মায়ের সঙ্গে প্রেম, মেয়েকেও ধ’র্ষণ

news-image

বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে খুলনার এক নারীকে ধ’র্ষণের পর তার কিশোরী মেয়েকে অ’পহরণ ও ধ’র্ষণের অভিযোগে এক যুববকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুরের কামালপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, অভিযুক্ত খোকন মিয়া (৩০) মা ও মেয়ে দু’জনকেই ধ’র্ষণ করেছে। দীর্ঘদিন থেকে বিয়ের আশ্বাস দিয়ে মায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধ’র্ষণের এক পর্যায়ে চোখ পড়ে মেয়ের দিকে।শেষ পর্যন্ত মেয়েকে অ’পহরণ করে ধ’র্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা মা ও মেয়ের বাড়ি খুলনায়। সেখানে বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে খোকন। এরমধ্যেই ওই নারীর কিশোরী কন্যার দিকে নজর পড়ে তার।

গত ১০ই আগস্ট খুলনা থেকে কিশোরীকে সিলেটে নিয়ে যায় খোকন। সেখানে জোর করে করে আটকে রেখে তাকেও ধ’র্ষণ করে। রোববার কৌশলে ফোনে পরিবারকে তার অবস্থান জানায় কিশোরী। খবর পেয়ে সিলেটে পৌঁছে রাতেই ওসমানী নগর থানায় মামলা করেন ওই কিশোরীর মা। মামলার পর রাত ১টার দিকে পুলিশ খোকনকে গ্রেপ্তার করতে অভিযান চালায়।

ওসমানীনগর থানার ওসি এসএম মামুন জানান সাংবাদিকদের জানান, অপহৃত কিশোরীসহ খোকনকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় স্বজনরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হা’মলা চালায়।

এক পর্যায়ে পুলিশ গুলি চালালে খোকনের ডান পায়ে গুলি লাগে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। আ’সামি ছি’নতাইয়ের চেষ্টায় মামলা করা হয়েছে খোকনের নামে। এ মামলায় রাতেই গ্রেপ্তার করা হয় খোকনের বাবাকে। আ’সামি খোকন মিয়া ওসমানীনগর উপজেলার ওমরপুর গ্রামের বাসিন্দা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার