মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ লাখ টাকা হাতিয়ে নিল মাতব্বররা, ধ’র্ষিতা পায়নি এক টাকাও

news-image

কুমিল্লার মুরাদনগরে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধ’র্ষণের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। অর্থের প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ধ’র্ষণ করে স্থানীয় এক লম্পট মাতব্বর। উপজেলার বাঙ্গরা বাজারের রামচন্দ্রপুর উত্তর ইউপির বাখরাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে।
ধ’র্ষক ছিদ্দিকুর রহমান এবং ধ’র্ষিতা ওই গ্রামের বাসিন্দা। শুক্রবার এ ঘটনা ঘটলেও স্থানীয় মাতব্বররা তা ধামাচাপা দিয়ে রাখেন। বুধবার ওই শিশুকে ধ’র্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।

এদিকে ধ’র্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য মাতব্বররা ধ’র্ষক ছিদ্দিকুর রহমানের কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভাগবাটোয়ারা করেছে বলে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে ওই টাকা থেকে ধ’র্ষিতার পরিবারকে দেয়া হয়নি এক টাকাও।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাখরাবাদ গ্রামের ওই মেয়েকে নানা ছলে, কৌশলে এবং বিশ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে যায় গ্রামের মাতব্বর ছিদ্দিকুর রহমান। সেখানে নিয়ে ওই মেয়েটিকে ধ’র্ষণ করে। তবে কে বা কারা ঘটনাটি দেখে অজ্ঞাতস্থান থেকে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করেছে। ভিডিও দেখিয়ে ধ’র্ষকের কাছ থেকে গ্রামের মাতব্বররা ধর্ষক ছিদ্দিকুর রহমানের কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয় বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

ধর্ষণের এ ভিডিও বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ফেসবুকে এ ভিডিও দেখে ধর্ষক ছিদ্দিকুর রহমান গ্রাম ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মিজানুর রহমান এবং এসআই নুরুল আলম ওই গ্রামে গিয়ে ধ’র্ষিতাকে উদ্ধার করে থানায় এনে লিখিত অভিযোগ গ্রহণ করে। পরে পুলিশের সহযোগিতায় ধ’র্ষিতার মা বাদী মাফিয়া আক্তার বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।

ধ’র্ষিতার ভাই জানান, ঘটনার পর মাতব্বররা আমাদেরকে কিছু টাকা দিতে চেয়েছিল কিন্তু আমরা তা গ্রহণ করিনি। ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবি করছি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মিজানুর রহমান বলেন, মাতব্বররা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল কিন্ত খবর পেয়ে অভিযোগ ছাড়াই ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে থানায় এনে অভিযোগ গ্রহণ করেছি। ভিকটিমকে মেডিকেল পরীক্ষা করা হবে। কোন মাতব্বর এর সঙ্গে জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে, লম্পট ধর্ষক ছিদ্দিকুর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে।