বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টলা ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি লাইনচুুত্য ॥ ডাউন লাইন ট্রেন চলাচল স্বাভাবিক

train logo 9ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৪টা ২০মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনের পশ্চিম পাশে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে কয়েকশ গজ সামনে এগুনোর পরই বিকট শব্দ করে ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত হয়। এসময় যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৭/৮জন যাত্রী সামান্য আহত হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাষ্টার মাইনুল ইসলাম বলেন, পয়েন্টিং না হওয়ায় ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তিনি বলেন, ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে ট্রেন লাইনচুত্যের খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন সন্ধ্যা পৌনে ৭টায় ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌছে।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের লোকোশেড ইনচার্জ মহসিন ভূইয়া বলেন, ট্রেনটি উদ্ধার করতে কয়েক ঘন্টা সময় লাগবে।

বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল)বিভাগীয় ব্যবস্থাপক কামরুল হাসান জানান এ ঘটনায় ব্রাহ্মনবাড়িয়া রেলষ্টশন মাস্টারকে সাময়িক বরখাস্থ করা হয়েছে।এ ছাড়া সহকারী পরিবহন কর্মকর্তা মজিবুর রহমানকে আহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দেয়া হয়েছে।