সদর উপজেলা যুবলীগের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Brahmanbaria Pic-01আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল-অবরোধের নামে দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সদর উপজেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশটায় ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বিশ্বরোড মোড়ে অনুষ্ঠিত সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মজিবুর রহমান বাবুল, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস।
সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানার পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন, বুধল ইউনিয়ন যুবলীগের আহবায়ক নেহার মেম্বার।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেন, জনগন হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে। তথাকথিত আন্দোলনের সাথে জনগনের সম্পৃক্ততা নেই। তিনি বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, বাসে আগুন দিয়ে, মানুষকে পুড়িয়ে মেরে ক্ষমতায় যেতে পারবেন না। তিনি বলেন, বর্তমানে যা হচ্ছে তাকে গনতান্ত্রিক আন্দোলন বলা যায়না, এটা হচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড। তিনি সংলাপের সম্ভাবনাকে নাকচ করে দিয়ে বলেন, ২০১৯ সালে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার