,

নাসিরনগরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর  : নাসিরনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের(অনুর্ধŸ-১৭)উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বিকেলে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আজগর আলী। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী দিনে চাতলপাড় ইউনিয়ন একাদশ ও পূর্বভাগ ইউনিয়ন একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত খেলায় চাতলপাড় ইউনিয়ন একাদশ ২-০ গোলে পূর্বভাগ ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

সহকারী কমিশনার (ভূমি)তাহমিনা আক্তারের সভাপতিত্বে¡ এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ । এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক,উপজেলা কৃষি কর্মকর্তা আনিচ্ছুজামান ,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সাইফুল আলম,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকিসহ সরকারি কর্মকর্তা,ইউপি য়ারম্যান,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক ও এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ১৩ টি ইউনিয়নের ১৩টি দল অংশগ্রহন করে।এ টুর্নামেন্ট থেকে যোগ্য ও উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে উপজেলা একাদশ জেলা পর্যায়ের টুর্নামেন্টে অংশ নেবে ।

 

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা