সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন ক্যামেরার দুটি ফোন উন্মুক্ত নোকিয়ার

news-image

তিন ক্যামেরাবিশিষ্ট দুটি নতুন স্মার্টফোন উন্মুক্ত করেছে বিশ্ববাজারের বড় ফোন কোম্পানি নকিয়া। অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের ‘নকিয়া ৬.২’ ও ‘নকিয়া ৭.২’ ফোন দুটি মিডরেঞ্জ সেগমেন্টের। জার্মানির বার্লিনে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) ফোন দুটি উন্মুক্ত করা হয়।

ফোন দুটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ৯ পাই। ফলে শিগগিরই অ্যান্ড্রয়েড ১০ আপডেট ভার্সন পাওয়া যাবে। ‘নকিয়া ৬.২’ স্মার্টফোনে ৬ দশমিক ৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনে স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট ও ৪ জিবি র‌্যামের সঙ্গে রয়েছে ১২৮ জিবি রম।

এই ফোনের পেছনে তিনটি ক্যামেরায় একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

৩ হাজার ৫শ অ্যাম্পিয়ার ব্যাটারির ‘নকিয়া ৬.২’র ওজন ১৮০ গ্রাম। মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৯ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৮ হাজার টাকা। উন্মুক্ত করা অপর ফোন ‘নকিয়া ৭.২’র পর্দাও ৬ দশমিক ৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস। এর ভেতরে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট। ৬ জিবি র‌্যামের সঙ্গে রয়েছে ১২৮ জিবি রম।

হ্যান্ডসেটটির পেছনেও তিনটি ক্যামেরা। একটি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, থাকছে ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। আর আরেকটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ২০ মেগাপিক্সেল ক্যামেরা।

৩ হাজার ৫শ অ্যাম্পিয়ার ব্যাটারির ‘নকিয়া ৭.২’র ওজনও ১৮০ গ্রাম। মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪৯ ইউরো (১ ইউরো সমান ৯৩.৪০ টাকা)। ভিন্ন তিন রংয়ে পাওয়া যাবে এই উন্মোচিত ফোনগুলো। তবে কবে থেকে ভারত ও বাংলাদেশের বাজারে ফোনগুলো পাওয়া যাবে সে ধরনের তথ্য জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক