মক্কায় বাংলাদেশির লাঠির আ’ঘাতে বাংলাদেশির মৃত্যু

news-image

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর ওয়াদী রেহেজান এলাকার কৃষি খামারের একটি ডোবা থেকে এক বাংলাদেশির ম’রদে’হ উ’দ্ধার করেছে সৌদি পুলিশ। মৃ’ত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম জসিম উদ্দিন (৪০)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন চরম্বা ইউনিয়ন ৭নং ওয়ার্ডের নোয়ারবিলা এলাকার মোজার সওদাগরের ছেলে।

নি’হতের স্বজনরা জানান, পবিত্র মক্কা নগরী থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ওয়াদি রেহেজান নামক এলাকায় সৌদি নাগরিকের কৃষি খামারে একই ইউনিয়নের ৭/৮ জন বাংলাদেশি কৃষি শ্রমিক কাজ করতেন।

৩০ আগস্ট শুক্রবার কাজ শেষে নিজ বাসায় ফেরার পর তাদের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হলে একজন লাঠি দিয়ে জসিম উদ্দিনের মা’থায় আ’ঘাত করে। আ’ঘাতের ফলে ঘটনাস্থলে জসিম উদ্দিন (৪০) নামের ঐ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়।

নি’হত প্রবাসীর ম’রদে’হ কৃষি খামারের পাশের একটি ডোবায় পেলে রেখে তারা সকলে পালিয়ে যায়। তিন দিন পর তাদের মধ্য থেকে একজনের গোপন সংবাদের ভিত্তিতে সৌদি পুলিশ ডোবা থেকে মুহাম্মদ জসিম উদ্দিনের ম’র’হ উ’দ্ধা’র করে মক্কা বাদশাহ আব্দুল আজিজ হাসপাতালের ম’র্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জন প্রবাসী বাংলাদেশীকে আটক করে স্থানীয় পুলিশ। তবে এ ঘটনার বিষয়ে জেদ্দাস্হ বাংলাদেশ কনস্যুলেটের কোন বক্তব্য পাওয়া যায়নি । উল্লেখ্য, নিহত জসিম উদ্দিন মাত্র আড়াই মাস আগে সৌদি আরবে এসেছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার