সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূর মুঠোফোনের সূত্র ধরে ‘খু’নের রহস্য উদ্ঘাটন’

news-image

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলায় এক চা-বিক্রেতাকে ‘কাঠ দিয়ে পিটিয়ে’ হ’ত্যার রহস্য উদ্ঘাটন করার দাবি করেছে পুলিশ। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী গ্রামের এক গৃহবধূর মুঠোফোনের সূত্র ধরে এই হ’ত্যাকা’ণ্ডের ১২ ঘণ্টার মধ্যে এর রহস্য উদ্ঘাটন করা হলো।

এ হ’ত্যাকা’ণ্ডে কুলশ্রী গ্রামের কুয়েত প্রবাসী শাহ আলম নামের এক ব্যক্তির স্ত্রী ইয়াছমিন আক্তার (৩৮) ও তার ছেলে ইয়াছির আরাফাত শান্তকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল বুধবার বিকেল ৫টায় নি’হতের মেয়ে শারমিন আক্তার বাদী হয়ে চাটখিল থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেন।

আজ বৃহস্পতিবার মা-ছেলেকে আদালতে তোলার পর হ’ত্যাকা’ণ্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শোয়েব উদ্দিন খান ও মুশফিকুল হকের আদালতে ফৌজধারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছ।

আদালতের কার্যক্রম শেষে আজ দুপুর সাড়ে ৩টার দিকে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করে। সেখানেই এসব তথ্য নিশ্চিত করেন তিনি। এসপি আলমগীর বলেন, ‘নি’হত শাহ আলমের মেয়ে শারমিনের মামলার পর আমরা প্রযুক্তির সহায়তায় ইয়াছমিন ও তার ছেলে শান্তকে গ্রেপ্তার করি। হ’ত্যাকা’ণ্ডে ব্যবহৃত কাঠটিও উদ্ধার করা হয়েছে।’

হ’ত্যাকা’ণ্ডের বর্ণনা দিয়ে এসপি বলেন, ‘মামলা করতে এসে শারমীন আমাদের জানান, হ’ত্যা’কাণ্ডের রাতে (মঙ্গলবার) তার বাবার মোবাইলে কয়েকবার ফোন আসে। কিছুক্ষণ পর শাহ আলম ঘরের দরজা বাইর থেকে বন্ধ করে বের হয়ে যান। সকাল পর্যন্ত তিনি আর বাড়ি ফেরেননি।’

মামলার পর তদন্তে নেমে কুয়েত প্রবাসী শাহ আলমের স্ত্রী ইয়াছমিন ও তাদের সন্তান শান্তের সম্পৃক্ততার সূত্র পান। পরে ইয়াছমিনের মোবাইল ফোন ট্যাপ করেন তারা। এই সূত্র ধরেই চা-বিক্রেতা শাহ আলমের ‘হ’ত্যাকো’ণ্ডের রহস্য উদ্ঘাটন করেন তারা। পরে গতকাল বুধবার রাত ১১টার দিকে পুলিশ ইয়াছমিনের বাবার বাড়ি তাদের গ্রেপ্তার করে।

ইয়াছমিন আক্তারকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসপি আরও জানান, নি’হত শাহ আলম বিভিন্ন সময় তাকে ফোন করে বিরক্ত করতেন। রাতের বেলা তার ঘরের জানালায় টোকা দিতেন। তার ছেলে শান্ত কয়েকবার মোবাইলের মাধ্যমে শাহ আলমকে শাসিয়ে ছিলেন। তারপরও চা বিক্রেতা তাকে উত্ত্যক্ত করতেন।

এসপি আলমগীর হোসেন জানান, বিরক্ত হয়ে ছেলের সঙ্গে এর একটা বিহিত করতে পরিকল্পনা করেন ইয়াছমিন। পরিকল্পনা অনুযায়ী তিনি বুধবার রাত ১টার দিকে শাহ আলমকে ঘরে ডাকেন। এর আগে থেকে শান্ত ও তার কয়েকজন বন্ধু বাড়ির পাশে ঝোপে ওঁৎ পাতেন। ইয়াছমিনের বাড়ির দিকে আসার পথে আবুল কালাম নামে আরেক ব্যক্তির দোকানের সামনে আসলে শান্ত ও তার বন্ধুরা শাহ আলমকে আটকে ফেলেন। পরে ওই দোকানের পেছনে নিয়ে তার ঘারে কাঠ দিয়ে আঘাত করেন। শাহ আলম পড়ে গেলে ঘটনাস্থল ছেড়ে পালায় শান্তরা।

এ হত্যকাণ্ডে শান্তর সঙ্গে জড়িত তার বন্ধুদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে বলেও জানান এসপি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে