নাসিরনগরে ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর  : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সভাপতিত্বে ডাঃ কাওছার হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহম্মেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা আজগর আলী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকিব উদ্দিন। কর্মশালায় প্রধান অতিথি ডেঙ্গু রোগ প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন বলেন,এডিস মশার আক্রমনের ফলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার ঘটে। তাই ডেঙ্গু রোগের এডিস মশার বংশ বিস্তার ও ডেঙ্গু নিয়ে আতংকিত না হয়ে ব্যক্তি,পরিবার ও সমাজকে এ থেকে মুক্ত রাখার জন্য সবাইকে সচেতন হতে হবে।

কর্মশালায় বক্তব্য রাখেন মা-মনি‘র উপজেলা সমন্বয়কারী মোঃ সামছুল আলম,স্বাস্থ্য সহকারী শরিফুল রহমান,শফিউল আলম,সহকারী স্বাস্থ্য পরিদর্শক হুমায়ুন কবির খান ও ওয়ার্ড ইনচার্জ আসমা আক্তার।কর্মশালায় চিকিৎসক,স্বাস্থ্য কর্মীসহ এনজিও‘র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার