সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন টিভি ও ফেসবুক পেজ দিয়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়েছে রোহিঙ্গারা

news-image

নিজস্ব অনলাইন নেটওয়ার্ক ও ফেসবুক পেজ দিয়ে দুনিয়া জুড়ে বিভিন্ন বার্তা ছড়িয়ে দিচ্ছে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। বাংলা, আরাকানি, বর্মী ভাষায় অবিরাম চলছে এই প্রচার। বাংলাদেশ গোয়েন্দা বিভাগের আশঙ্কা, এই নেটওয়ার্ক দ্রুত ভাঙতে না পারলে দেশবিরোধী চক্রান্ত ছড়িয়ে পড়তে পারে দ্রুত।

রিপোর্টে উঠে এসেছে, বাংলাদেশ থাকা শরণার্থী ১১ লক্ষ রোহিঙ্গাদের মধ্যে কম করেও ৫ লক্ষ এই অন লাইন টিভি সম্প্রচারের দর্শক। অত্যন্ত উন্নতমানের মোবাইল সেট ব্যবহার করে তারা।

রোহিঙ্গা শিবিরেই রয়েছে একাধিক অনলাইন টিভি। সেখান থেকে অনবরত রোহিঙ্গাদের খবর সম্প্রচার হচ্ছে। রোহিঙ্গাদের রয়েছে নিজস্ব ফেসবুক গ্রুপ ও পেজ। এসব গ্রুপ ও পেজে সার্বক্ষণিক ছবি, ভিডিও এবং লেখা আপলোড করা হচ্ছে। ফলে যে কোনো ঘটনাই মুহূর্তের মধ্যে সব রোহিঙ্গার কানে পৌঁছে যায়।

টেকনাফ ও উখিয়ার ক্যাম্পগুলোতে রয়েছে ইন্টারনেট ও উন্নত প্রযুক্তি। থ্রিজির পাশাপাশি কিছু ক্যাম্পে ব্রডব্যান্ড ও ডিশ সংযোগও দেওয়া হয়েছে। একাধিক অনলাইন টিভিতে সার্বক্ষণিক রোহিঙ্গাদের খবরও সম্প্রচার করা হচ্ছে।

গোয়েন্দাদের আশঙ্কা, এইরকম চলতে থাকলে পরিস্থিতি ভয়াবহ হবে। ভুয়ো পোস্ট থেকে ছড়িয়ে পড়তে মারাত্মক হামলা। তার জেরে কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রামবাসী পড়বেন বিপদের মুখে। কারণ বাংলাদেশ সরকারের কঠোর অবস্থানে ক্রমে রোহিঙ্গারা ক্ষিপ্ত হয়ে উঠছে। এছাড়াও রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলিতে ক্রমশ বাড়ছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর তৎপরতা। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’ ও পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই পরস্পর যোগাযোগ রাখে।

গোয়েন্দারা খতিয়ে দেখেছেন, এক শ্রেণীর ব্যবসায়ী স্থানীয় বাংলাদেশিদের সিম কে বেআইনিভাবে রোহিঙ্গাদের মধ্যে বিক্রি করেছে। তার পাশাপাশি চলছে নাম ভাঁড়িয়ে রোহিঙ্গাদের সিম দেওয়া। সবমিলে মোট ৩৪টি শরণার্থী শিবিরে ১১ লক্ষ রোহিঙ্গাদের মধ্যে ৫ লক্ষের বেশি মোবাইল পরিষেবা নিয়েছে।

বাংলাদেশ মায়ানমার সীমান্ত এলাকায় বাংলাদেশি মোবাইলের টাওয়ার শক্তিশালী থাকায় সীমান্ত পেরিয়েও সেটি বেশি কিছুদূর পর্যন্ত সচল থাকে। এই সুবিধা কাজে লাগিয়ে মায়ানমারের দিকেও ছড়িয়ে পড়েছে রোহিঙ্গাদের অন লাইন টিভি সম্প্রচার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক