,

ঘুমের ওষুধ খাইয়ে নিজের মেয়েকে বাবার ধ’র্ষণ, চাচীর মামলা

news-image

সিলেটের ওসমানীনগরে মেয়েকে ধ’র্ষণের অভিযোগে বাবা মাসুক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোররাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার এ ঘটনায় কিশোরীর চাচি বাদী হয়ে মাসুক মিয়ার বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। মাসুক মিয়া উপজেলার রাইগদারা নোওয়া গ্রামের মৃত সমছু মিয়ার পুত্র।

পুলিশ জানায়, ধ’র্ষনের শিকার কিশোরীর মা প্রায় ৬ মাস পূর্বে ৪ মেয়ে রেখে মা’রা যান। এরপর পিতা মাসুক মিয়া একাধিক বিয়ে করলেও তার কোনো স্ত্রী ঘরে নেই। ভিকটিম মেয়েটি মাদরাসার বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করে। মাদরাসার ছুটিতে বাড়িতে গেলে ধ’র্ষ’ক মাসুক মিয়া তার মেয়েকে একা পেয়ে একাধিকবার কুপ্র’স্তাব দেন। মেয়েকে মে’রে ফেলার হু’মকি দিলেও পিতার কু’প্রস্তাবে রাজি হয়নি সে। কিন্তু মাসুক মিয়া তার মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে গত ১৫ আগস্ট জো’রপূর্বক ধ’র্ষণ করেন। ভিকটিম গত শুক্রবার বিষয়টি তার চাচী সুরেতুন বেগমকে জানায়। চাচী বিষয়টি জেনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে রোববার থানায় গিয়ে মামলা দায়ের করেন।

ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন জানান, নির্যাতনের শিকার কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।আর অভিযুক্ত পিতাকে আদালতে পাঠানো হয়েছে ও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর