বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে সোনম

108335_sonam_kapoorবিনোদন প্রতিবেদক : শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন সোনম কাপুর। না, শুটিং ফ্লোরে কোনো আঘাত পাননি এই বলিসুন্দরী। তবে নিঃশ্বাস নিতে অসুবিধা হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের কোকিলা আম্বানি হাসপাতালে।
 
‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শুটিংয়ে গত কয়েক মাস ধরে ব্যস্ত আছেন এই নায়িকা। কিন্তু গত সোমবার একটি শট দেয়ার সময় আচমকাই অসুস্থ বোধ করেন তিনি। শ্বাস নিতে সমস্যা হয় তার। শেষে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, তাকে হাসপাতালে নিয়ে যেতে
 হয়।
মঙ্গলবার তার অসুস্থতার কথা টুইট করেছেন সোনম। লিখেছেন, ‘আমার অসুস্থ হতে ভালো লাগে না’। সেই সাথে হাসপাতালের একটি ছবিও পোস্ট করেছেন।
 
তবে আপাতত সুস্থ আছেন অনিল কন্যা। সম্ভবত আজই তাকে ছেড়ে দেয়া হবে ডাক্তারি সূত্রে খবর।