সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচয় মিলেছে মালয়েশিয়ায় খুন হওয়া বাংলাদেশির

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : গত বুধবার মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের গোয়া মুসাং জেলার সেন্ড্রপ এলাকার সবজি খামারে খুন হওয়া বাংলাদেশির পরিচয় মিলছে। নিহতের নাম মোহাম্মদ আল আমিন (২০) নরসিংদীর রায়পুরা থানার চরমুধুয়া ইউনিয়নের শনিবাগ গ্রামের লব্বান মিয়ার ছেলে সে।

নিহতের ভাই আরেক মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মোস্তফা সংবাদমাধ্যমকে জানান, গত ৫ মাস আগে আল আমিন (২০) মালয়েশিয়ায় আসে। পরে ওই এলাকার একটি সবজি খামারে কাজ নেয়। বিভিন্ন সংবাদমাধ্যমে তার ভাইয়ের খুন হওয়ার সংবাদ দেখে তিনি তার ভাইয়ের লাশটি শনাক্ত করেন।

নিহতের ভাই মোহাম্মদ মোস্তফা আরো জানায়, তার ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে রোহিঙ্গা গোষ্ঠীর কিছু লোক জড়িত থাকতে পারে। সবজি খামারের উল্টো পাশে রোহিঙ্গা গোষ্ঠীর অনেকের আবাস্থল রয়েছে। তারা প্রায় সময় নিহত আল আমিনের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা আদায় করতেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় পুলিশ মঙ্গলবার সবজি খামার ও তার আশপাশ থেকে রোহিঙ্গাসহ ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে।

নিহতের ভাই মোহাম্মদ মোস্তফা বলেন, খুনীরা আমার ভাইকে গলা কেটে হত্যা করে পরে লাশ সবজি বাগানে ফেলে দেয় রাতের আঁধারে। আমি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার চাই এবং লাশং দ্রুত দেশে পাঠাতে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করছি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক