সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রকারি কলেজ ক্যাম্পাসে অডিটোরিয়ামে শহীদ জিয়ার নাম ফলক ভেঙ্গে দিল ছাত্রলীগ

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থিত শহিদ জিয়া অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে দিয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী’র নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরে নাম ফলক ভেঙ্গে ফেলে। পরে নেতাকর্মীরা অডিটোরিয়ামের নতুন নাম দেয় “মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম”।

নাম ফলক ভাঙ্গার পর ছাত্রলীগ কর্মীরা আনন্দ মিছিল করে। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহবুব আলম সহ জেলা ও কলেজ ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোন ব্যক্তির নামে অডিটোরিয়াম থাকবে এটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়নি। যার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে জেলা ছাত্রলীগ অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম দেয়।

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী বলেন, অডিটোরিয়ামের নাম ফলকটি কে বা কারা ভেঙ্গেছে আমি তা জানিনা। বিষয়টি প্রশাসন অবগত আছে। আমরা প্রদক্ষেপ নেব।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক