বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুইস ব্যাংকে মহিমার কালো টাকা!

4c3b14ddfb1adc4005736f6b1d0a41b5-mahima_insideবিনোদন প্রতিবেদক : অনেক দিন পর খবরের শিরোনাম হলেন ‘পরদেশ’খ্যাত বলিউডের অভিনেত্রী মহিমা চৌধুরী। তবে বলিউডে প্রত্যাবর্তন কিংবা অন্য কোনো ভালো কাজের জন্য নয়। সুইস ব্যাংকে কালো টাকা রাখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অবশ্য সুইস ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই বলেই দাবি করেছেন ৪১ বছর বয়সী মহিমা।

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার দেশের বাইরের ব্যাংক অ্যাকাউন্টে থাকা কালো টাকা উদ্ধারের জন্য বিশেষ একটি তদন্ত দল নিয়োগ দেয়। তদন্ত শেষে বলা হয়, বিশাল অঙ্কের কালো টাকা লুকিয়ে রাখার জন্য ৬২৮টি অ্যাকাউন্টের মধ্যে ৪২৭টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। বিশেষ তদন্ত দলের দেওয়া তালিকায় ভারতের বড় বড় কয়েকটি কোম্পানির পাশাপাশি মহিমা চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্টের নাম উঠে আসে।

রুপালি পর্দায় মহিমা চৌধুরী নামে পরিচিত হলেও, তাঁর আসল নাম রিতু চৌধুরী। সুইস ব্যাংকে রিতু চৌধুরী নামেই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বলে জানানো হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যে নিজেকে টপ মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচয় দিয়েছেন মহিমা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে বলিউডলাইফ ডটকম।

এদিকে সুইস ব্যাংকে মহিমার কালো টাকা থাকার খবর ফাঁস হওয়ার পর টুইটারে কৌতুকপূর্ণ নানা বার্তা ছাড়ার ধুম পড়েছে। মহিমা-সুইস জোকস নামে এসব বার্তা ছাড়া হচ্ছে।

সুরেশ নামের একজন টুইটার ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘মহিমা চৌধুরীর সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে! আমার মনে হচ্ছে, ঐশ্বরিয়া রাইয়ের হয়তো আস্ত সুইস ব্যাংকই আছে।’ অক্ষর নামের আরেকজন লিখেছেন, ‘মহিমা চৌধুরীর সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে? তিনি সেখানে কী রেখেছেন? ‘‘পরদেশ’’ ছবির আসল শিমারু ডিভিডি? #সুইসলিকস।’ নরেন্দ্র মিশরা লিখেছেন, ‘#সুইসলিকস #এইচএসবিসি…‘‘পরদেশ’’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল মহিমার। পরদেশে তাঁর টাকাও আছে। কী অদ্ভুত কাকতালীয় ব্যাপার!

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা