,

স্কুলে ভেতরে ছাত্রীকে ধ’র্ষণচেষ্টা, বিবস্ত্র অবস্থায় হাতেনাতে প্রাথমিক শিক্ষক আটক

news-image

তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধ’র্ষণ চেষ্টার সময় বিবস্ত্র অবস্থায় নীলকান্ত বর্মণ (৫০) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছেন পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার বুড়িরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আটক নীলকান্ত বর্মণ উপজেলার বুড়িরদিঘী এলাকার বসন্ত কুমারের ছেলে এবং ওই স্কুলের সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে স্কুল চলাকালে স্কুলের স্টোর রুম থেকে মেয়েটির চিৎকারে শুনে অন্য শিক্ষার্থী ও শিক্ষকরা যায়। সেখান থেকে ছাত্রীকে উ’দ্ধার ও লম্পট শিক্ষককে বিবস্ত্র অবস্থায় আটক করা হয়। পরে শিক্ষার্থীরা ওই শিক্ষককে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। ওই ছাত্রীকেও থানায় নেয়া হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক আবু সাঈদ বলেন, নীলকান্তের বি’রুদ্ধে দীর্ঘদিন থেকে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ ছিল। বারবার সতর্ক করার পরও তিনি শোধরাননি। আমরা তার উপযুক্ত শাস্তি দাবি করছি। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। লম্পট শিক্ষক ও মেয়েটি পুলিশ হেফাজতে ।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান