,

ইউনিয়ন ছাত্রলীগ নেতার ধ’র্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী

news-image

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নীরব হোসাইনের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধ’র্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে নীরব এলাকা ছেড়ে পালিয়েছে।

মেয়েটির এক আত্মীয় জানান, নীরব দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে মেয়েটিকে ধ’র্ষণ করে আসছিলেন। এখন মেয়েটি অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয়। এতে মেয়েটি সহ তার পুরো পরিবার লোকলজ্জার মুখে পড়েছেন। অথচ ওই ছাত্রলীগ নেতা গা ঢাকা দিয়েছেন।

চরতারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল হক টুটুল বলেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নীরব হোসাইন এ ইউনিয়নের একটি স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধরে তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। মেয়েটি সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ের জন্যে চাপ দিলে নীরব এক সপ্তাহ ধরে আত্মগোপনে চলে গেছে। এমন অভিযোগ আমি পেয়েছি।

এ ব্যাপারে নীরবের চাচা ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান বাবু মেয়েটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, আমরা স্থানীয়ভাবে তাদের বিয়ের চেষ্টা করছি। সূত্রঃ সময়ের কন্ঠস্বর

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ