সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চবির ভর্তি পরীক্ষার আবেদন ৮ সেপ্টেম্বর

news-image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ সেশনের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৮ সেপ্টেম্বর। বুধবার চবি উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।

চবি উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) এবং ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্ব সভায় উপস্থিত সদস্যবৃন্দ ভর্তি সংক্রান্ত নিজেদের মতামত পেশ করেন।

সদস্যবৃন্দের আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আগামী ৮ সেপ্টেম্বর ২০১৯ বেলা ১১টা থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৯ রাত ১১.৫৯ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন ফি ১ অক্টোবর ২০১৯ রাত ১১.৫৯ টা পর্যন্ত জমা দেওয়া যাবে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রতি ইউনিট/উপ-ইউনিটে আবেদন ফি ৪৭৫/- (চারশত পঁচাত্তর) টাকা ও আবেদন প্রসেসিং ফি ৭৫/- (পঁচাত্তর) টাকাসহ সর্বমোট ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সভায় ১ম বর্ষের (স্নাতক সম্মান) ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

‘বি’ ইউনিট ২৭ অক্টোবর , ‘ডি’ ইউনিট ২৮ অক্টোবর , ‘এ’  ইউনিট ২৯ অক্টোবর , ‘সি’ ইউনিট ৩০ অক্টোবর  এবং ‘বি ১’ উপ-ইউনিট ও  ‘ডি ১’ উপ-ইউনিট এর ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবর ২০১৯ অনুষ্ঠিত হবে।

সভায় চবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, ওয়ার্ডেন, রেজিস্ট্রার, প্রক্টর এবং একাডেমিক কাউন্সিল কর্তৃক নির্বাচিত শিক্ষক প্রতিনিধিবৃন্দ, আইসিটি সেলের পরিচালক এবং অফিস প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং ভর্তি কমিটির সচিব সভা পরিচালনা করেন।

প্রসঙ্গত, ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক