,

নাসিরনগর উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে স্থানীয় অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় নবাগত ইউএনও আজগর আলী মাদক,জঙ্গীবাদ,অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের পাশাপাশি সকল নাগরিককে ভুমিকা রাখতে হবে এবং আধুনিক নাসিরনগর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।এসময় অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,অফিসার ইনচার্জ(ওসি)সাজেদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সরকারি কর্মকর্তা ও কমিটির সসদ্যবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা মাদক,জুয়া,খুন,বাল্যবিবাহসহ আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর