বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নকল নবিসদের চাকুরী স্থায়ী করনের দাবী

B Baria Mapফরহাদুল ইসলাম পারভেজ : সারা দেশে সাব রেজিস্ট্রি অফিসে বর্তমানে প্রায় ১৫ হাজার নকল নবিস কর্মরত রয়েছে। যার অর্ধেক নারী। কিন্তু এই পদে চাকরী স্থায়ী না হওয়ায় বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, মহার্ঘ্য ভাতা, টিফিন ভাতা ছাড়াও বিনা পারিশ্রমিকে নারী এক্সট্রা মোহরারদের মাতৃকালীন ছুটি ভোগ করতে হয়। এমনকি তাদের বয়সসীমা ৬০ বছর অতিক্রম হলেও খালি হাতেই চাকরী থেকে অব্যাহতি দেয়া হয়। কর্মরত অবস্থায় রোগ-ব্যাধি বা অন্য কোনো কারণে মৃত্যু হলে পরিবারের সদস্যদের মানবেতর জীপন-যাপন করতে হয়। এসব নকল নবিসরা অবসরকালীন কোনো ভাতাও পান না। ফলে মানবেতর জীপন যাপন করেন। এ কারনে নিবন্ধন পরিদপ্তরের আওতাধীন সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিসদের (এক্সট্রা মোহরার) চাকুরীর রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করার দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সাইফুল বাশার, সহ-সভাপতি হোসাইন আহমদ, যুগ্ম সম্পাদক সম্পদ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান শাহীন ও অর্থ সম্পাদক সুর জামান প্রমুখ।