সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব থেকে রোহিঙ্গারা যেভাবে বাংলাদেশে আসছে

news-image

ডেস্ক রিপোর্ট : মিয়ানমারের রাখাইনে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠী দেশটির নাগরিকত্ব হারিয়ে রাষ্ট্রহীন। কিছুদিন পরপরই মিয়ানমার সেনাবাহিনী ও স্থানীয় বৌদ্ধ ধর্মালম্বীদের নিপীড়নের শিকার হতে হয় তাদের। জাতিগত নিধনযজ্ঞ ও নৃশংস হত্যাকাণ্ড এড়াতে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে কয়েক লাখ রোহিঙ্গা।

বাংলাদেশের পাশাপাশি সৌদি আরব, মালয়েশিয়াসহ বিশ্বের আরও কয়েকটি দেশে আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা। আবার অনেকে উন্নত জীবনের আশায় রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে সৌদি আরব গমন করছে। এক সময় সৌদি আরব রোহিঙ্গাদের অনেক অধিকার দিলেও সৌদি যুবরাজ সেই অধিকারগুলো কেড়ে নিয়েছেন। ফলে এখন সৌদি আরবে রোহিঙ্গাদের ব্যাপক ধরপাকড় চলছে। বন্দি রাখা হচ্ছে আটককেন্দ্রে। এসব আটককেন্দ্র থেকে মুক্তি পেতে রোহিঙ্গারা আবারও বাংলাদেশ দূতাবাসের দ্বারস্থ হচ্ছে। ঘুষের বিনিময়ে নথিপত্র তৈরি করে ফিরে আসছে বাংলাদেশে।

রোহিঙ্গা শরণার্থীদের ভুয়া পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়া ও ঘুষের বিনিময়ে সেখানে পুনরায় বাংলাদেশে ফিরে আসা নিয়ে এক দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। বাংলা ট্রিবিউনের পাঠকদের তিন পর্বে সেই প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো। ভাষান্তর করেছেন মাহাদী হাসান।

সৌদি আরবের শুমাইসি আটককেন্দ্রে দুই বছরেরও বেশি সময় বন্দি ছিলেন রশিদ। সৌদি আরবে ঘুষ দিয়ে গিয়েছেন তিনি। আর এবার ঘুষ দিয়েই আবার দেশ ছাড়তে হবে। তিনি বুঝতে পারেন বিদেশি দূতাবাসই তার শেষ ভরসা। আটক রোহিঙ্গাদের কোনও রাষ্ট্র নেই। তাই তাদের কূটনৈতিক সুবিধা পাওয়া কঠিন। ভারত, নেপাল কিংবা পাকিস্তান দূতাবাসে আবেদন করলেও সাড়া মেলে না।

তবে বন্দিরা জানান, বাংলাদেশি কূটনীতিকরা আটক রোহিঙ্গাদের টাকার বিনিময়ে কাগজ দিয়ে থাকেন। মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে অনেক বন্দি ও ফিরে আসা রোহিঙ্গা এই তথ্য নিশ্চিত করেছেন। কাগজ নিতে অনেকে ৩৫-৬৭০ মার্কিন ডলার পর্যন্ত নিয়ে থাকে।

মালয়েশিয়া ও সৌদি আরবে থাকা রোহিঙ্গা অ্যাক্টিভিস্টরা মিডল ইস্ট আইকে জানান, আটককেন্দ্রের বাইরে থাকা তৃতীয়পক্ষের মাধ্যমে এই অর্থ নিয়ে থাকেন কূটনীতিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা বন্দি বলেন, মিয়ানমার ও বাংলাদেশের বন্দিরা একই কক্ষে থাকে। কিন্তু দূতাবাস শুধু বাংলাদেশিদের সহায়তা করে। তিনি বলেন, অন্য দূতাবাসে আবেদন করলে তারা সরাসরি না বলে দেয়। তবে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা বলেন, তাদের ২ হাজার সৌদি রিয়াল দিলে কাগজপত্র করে দিতে পারেন। আমরা অনেক টাকা খরচ করে বাংলাদেশে এসেছি।

এই টাকা বন্দি রোহিঙ্গার কোনও আত্মীয়ের মাধ্যমে ওই কর্মকর্তার কাছে পৌঁছানো হতো। এই বিষয়ে বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসে যোগাযোগের চেষ্টা করে মিডল ইস্ট আই। দূতাবাস কোনও জবাব দেয়নি। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, ২০০৬ সালের আগে বিএনপি-জামাত সরকারের আমলে এই ঘটনা ঘটে থাকতে পারে। বর্তমানে আওয়ামী লীগ সরকারের সময় এমনটা সম্ভব না।

তবে মিডল ইস্ট আইয়ের দাবি, এখনও কূটনীতিকরা এমন কাজ করছেন।

রশিদ টাকা দেওয়ার ২ সপ্তাহ পর বন্দিশিবির থেকে তার ফোন, ওয়ালেট ও ঘড়ি ফিরে পান। এরপর বায়োমেট্রিক পরীক্ষা দিয়ে সৌদি আরব থেকে বাংলাদেশ চলে আসেন। সৌদি কর্তৃপক্ষ তাকে দেশত্যাগের অনুমতি দিলেও আজীবনের জন্য সেখানে নিষিদ্ধ করে।

রশিদ বলেন, যখন তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার হাত ঘামছিল। শ্বাস প্রশ্বাস ভারি হতে থাকে। ভাবতে থাকেন পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার এটাই শেষ সুযোগ।

জেদ্দা থেকে পাঁচ ঘণ্টার বিমানযাত্রার পর ঢাকা পৌঁছান রশিদ। এক দেশ থেকে ঘুমিয়ে অন্য দেশে জাগেন। আর পরিবারের কাছে পৌঁছে যান। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও একবার ভয় ভর করে তার ওপর। তাকে আটক করা হয়। বাংলাদেশিদের ছেড়ে দিয়ে রোহিঙ্গাদের আটকে রাখছিল কর্মকর্তারা। চারঘণ্টা আটকে থাকার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

সেই মাসের শেষ দিকে কক্সবাজার যান রশিদ। তবে শরণার্থী শিবির এত বড় যে সেখানে পরিবারকে খুঁজে পাওয়া খুব কঠিন। তিনি বলেন, এটা অনেক বড় ছিলে। অনলাইনে দেখা ছবির সঙ্গে এর কোনও মিল নেই। এটা অনেক বেশি বড়।

বালুখালি বাজারের একটু বাইরে, রশিদকে একজন ফোন ধার দেয়। সেখান থেকে বহুকষ্টে সামলে রাখার এক কাগজ থেকে বাবার নাম্বারে ফোন দেন। ওপাশ থেকে তার বাবা ফোন ধরেন। তারপর মিলিত হয় পরিবার।

এখন রশিদের কাছে সৌদি আরব শুধুই এক স্মৃতি। বিশ্বের অন্যতম বড় শরণার্থী শিবিরে বাস্তবতা মেনে পরিবারের সঙ্গে থাকতে চান তিনি। এখানেও খুব ভালো নেই, হতাশ লাগে। তবে পরিবারের সঙ্গে আছেন এটাই প্রাপ্তি বলে মনে করেন তিনি।

শরণার্থী শিবিরের তাঁবুতে ত্রাণ সংস্থার দেওয়া খাবার রান্না করেন নারীরা। বেশিরভাগ সময়ই তার শাক ও ভাত। শুমাইসিতেও রশিদের এমন খাবার ছিল। তবে এখন ভাই-বোনদের নিয়ে একসঙ্গে বসে খাবার খান রশিদ। কাছেই থাকা এক সংবাদপত্রে সৌদি আরবের খবর ছিল। বালুখালিতে অনেক রোহিঙ্গা তার সঙ্গে কথা বলতে আসেন। তার কাছে পরামর্শ চান কীভাবে মধ্যপ্রাচ্য যেতে পারবেন তারা।

তবে রশিদ সেটা না করে সেখানকার ভয়াবহতার কথা শোনান। তার সঙ্গে কি হয়েছিল সেটা শোনান। কেমন আতঙ্কে ছিলেন সেটা জানান। তিনি বলেন, ‘যখনই কেউ সৌদি আরব যেতে চায়। আমি তাদের মানা করি’।

কেউ কেউ তার কথা মেনে নেন। আবার কেউ কেউ যেতে চান। বৃষ্টি শুরু হওয়ায় শিবিরে হতাশাও বেড়ে চলেছে। রশিদ কী আবার সৌদি আরব যাবেন? এমন প্রশ্নে মাথা নাড়তে থাকেন তিনি। বলেন, না, না, না। আর কখনোই আর যাব না। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক