২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

news-image

নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন দুই বাংলাদেশিসহ আরও তিনজন।

স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে ইস্টার্নক্যাপ প্রভিন্সের কেপটাউন থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মাউসবেরী এলাকায় একটি ব্যবসায় প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

সন্ত্রাসীদের গুলিতে নিহতরা হলেন- আলম মোল্লা (৩৫), উজ্জ্বল মাঝি (৩৩) এবং অজ্ঞাত পরিচয় এক বিদেশি নাগরিক। গুলিবিদ্ধ হয়েছেন তুহিনসহ তিনজন। নিহত দুই বাংলাদেশির বাড়ি শরীয়তপুরে বলে জানা গেছে।

রোববার বাংলাদেশি মালিকানাধীন ওই দোকানে পাঁচ বাংলাদেশিসহ ছয়জন অবস্থান করছিলেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই সংঘবদ্ধ সন্ত্রাসীরা চাঁদার দাবিতে তাদের ওপর এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে ঘটনাস্থলে আলম মোল্লা ও উজ্জ্বল মাঝি এবং অজ্ঞাত পরিচয় বিদেশি মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন।

স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা দোকানের টাকা-পয়সা এবং মালামাল কোনো কিছু নিয়ে যায়নি। অনেকের ধারণা, এটি কোনো ডাকাতির ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।

প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ বলছেন, রোববার দুপুরে স্থানীয় কয়েকজন বখাটের সঙ্গে পণ্যের দাম ও ভাংতি টাকা নিয়ে দোকানিদের বাকবিতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে, এ ঘটনার জের ধরে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বন্দুকধারীদের এখনও পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন।

নিহত আলম মোল্লা শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কাপাসপাড়া গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে। তিনি ওই দোকানে চাকরি করতেন। দুই বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান তিনি।

উজ্জ্বল মাঝির বাড়িও শরীয়তপুরের ভেদেরগঞ্জের কাইচকাড়ি গ্রামে। তিনি এক যুগ ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। তিনি ছিলেন ওই দোকানের মালিক।

আহত তুহিনের বাড়ি বরিশাল জেলায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার