,

বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলামের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

amra shokahatoব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উত্তর মৌড়াইল নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম ০৯/০২/২০১৫ইং রোজ সোমবার সকাল সাড়ে ৭টায় ৬৭ বছর বয়সে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, আত্মীয়-স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর তার নামাজে যানাজা উত্তর মৌড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণসহ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। নামাজের জানাজা শেষে রাষ্ট্রের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ড. আশরাফুল আলম এবং মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ডের পক্ষে উপজেলা কমান্ডার আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ মরহুমের মরদেহে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানান। পুষ্পার্ঘ অর্পণ শেষে এ এস আই মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি চৌকষ ও সু-সজ্জিত দল সশস্ত্র সালাম প্রদান ও এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান। মরদেহ তখন জাতীয় পতাকায় আচ্ছাদিত ছিল। বিউগলে তখন করুণ সুর বাজতেছিল।
সে সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ড. আশরাফুল আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান লাভলু, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের ডেপুটি জেলা কমান্ডার গাজী মোঃ রতন মিয়া, সহকারী জেলা কমান্ডার গোলাম মোহাম্মদ, সদর উপজেলা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ, সহকারী উপজেলা কমান্ডার বখতিয়ার আহমেদ খান, প্রদীপ চক্রবর্তী, কার্যকরী সদস্য আব্দুল কাদির, ৯নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক আহ্বায়ক হাবিলদার অবঃ মোঃ নজরুল ইসলাম, প্রকৌশলী মোঃ আশরাফ উদ্দিন, সমাজ সেবক মোঃ কামাল মিয়া, শেখ আব্দুল জব্বার, মাওঃ আবুল খায়ের, মোঃ লিটন মিয়া, মোঃ মুছা মিয়া, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মোবারক হোসেন ও ফজলুর রহমান চৌধুরীসহ সর্বস্তরের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মার্যাদা শেষে মরহুমের লাশ উত্তর মৌড়াইলের কবরস্থানে দাফন করা হয়।


    

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ