বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা বাঁচানোর টুকিটাকি টিপস

jar-of-coins-লাইফস্টাইল ডেস্ক : সংসার করলে মেয়েদের সব দিক গুছিয়ে কাজ করতে হয়। এই আক্রার বাজারে প্রতিদিন করচ বেড়েই চলেছে। সবাই প্রতিনিয়ত ভাবেন কোথা থেকে খরচ বাঁচানো যায়, কোন খরচটা কমিয়ে খানিকটা জমানো যায় ইত্যাদি। এ কারণেই নারীদের জন্য রইলো কিছু টিপস, যাতে রোজকার খরচ থেকে বাঁচাতে পারেন খানিকটা টাকা।

১) বাজেট করুন। একবার নয়, বারবার সেটা পরিবারের সবাই মিলে দেখে, পরামর্শ করে স্থির করুন।

২) প্রথমেই একটা মাসিকাবারি লিস্ট তৈরি করুন। ভালো করে ভেবে দেখুন কোন জিনিসটা না হলেই নয়, সেটাই কিনুন। স্টক করা ভালো, তবে অনেক সময় দেখা যায় স্টক করতে গিয়ে বহু জিনিসই মাসের পর মাস ব্যবহার করা হয় না। এ রকমটা করবেন না। শৌখিন জিনিস প্রয়োজনে কিনুন।

৩) বড় সুপারশপগুলোতে প্রায় সব জিনিসেই কোনো না কোনো স্কিম চলে – দুটো সাবানে একটি ফ্রি, কোনো লোশনে ৩৩% ফ্রি, সয়াবিন তেলের কোনো বিশেষ ব্র্যান্ডে ১০ টাকা ছাড় ইত্যাদি। নিয়মিতভাবে এই স্কিমগুলোর দিকে নজর রাখুন। ভেবেচিন্তে কিনলে অনেক খরচ বাঁচাতে পারবেন। তবে সাবধান, কম পয়সায় বাড়তি পাওয়া গেলে সর্বদা বেশি কিনে ফেলার প্রবণতা হয়, সেই লোভ বাঁচিয়ে চলুন।

৪)বাচ্চারা এখানে ওখানে নানা জিনিস দেখে কেনার বায়না করে। তাই কেনাকাটার সময় তাদের না নিয়ে যাওয়াটাই ভালো।

৫) আজকাল সব বড় শপিং মলে, সব দোকানে বছরের বিভিন্ন সময়ে সেল দেয়। লিস্ট করে নিজেদের জন্য বা আত্মীয়স্বজনদের জন্য কেনাকাটা করে রেখে দিন। যথা সময়ে উপহার দিন। এতে অনেক টাকা বেঁচে যাবে।

৬) বড় রেস্তরাঁগুলোতে, হোম ডেলিভারির বা বড় টেক অ্যাওয়ে দোকানগুলোতে নানা সময়ে চলে ডিসকাউন্ট বা স্কিম। সেই সময়টাতেই বাইরে খান বা ছোটদের খাওয়ান।

৭) বাচ্চার পেন্সিল, খাতা পারলে কয়েকটা বেশি কিনে রাখুন। একসঙ্গে বেশি পরিমাণে কিনলে খানিকটা কম দামে পাবেন।

৮) বাড়িতে কোনো গ্যাজেট কিনতে হলে হুট করে কিনে ফেলবেন না। আজকাল নানা স্কিমে দুটা বা তিনটা জিনিস একসাথে কিনলে প্রচুর ছাড় পাওয়া যায়। বন্ধু জোগাড় করুন। আপনার মাইক্রো ওয়েভ লাগলে দেখবেন আপনি এমন একজন পেয়ে গিয়েছেন, যিনি ওয়াশিং মেশিন কিনবেন ভাবছিলেন।

৯) পড়তে ভালোবাসেন? সব বই না কিনে লাইব্রেরির সদস্য হোন। অনেক পত্রপত্রিকা ও বই অনায়াসে পড়তে পারবেন। কিনতে হলে বিভিন্ন মেলা ও ছাড়ের দিকে নজর রাখুন।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক