,

৬ মিনিটেই ফুল চার্জ হবে স্মার্টফোন

news-image

বাসে, ট্রেনে ফেসবুকে সময় কাটাতেই চার্জ শেষ। পাওয়ার ব্যাংক দিয়েও যেন প্রত্যাশা অনুযায়ী চার্জ মিলছে না। এমন বিষয় চিন্তায় রেখে অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোনই বাজারে এনেছে এবার কোয়ালকমের কুইক চার্জার। যাতে অপেক্ষাকৃত কম সময়ে চার্জ হয়ে যাচ্ছে আপনার হ্যান্ডসেটটি। ঢাকা টাইমস

তবে কোনও কোনও সময় সেটাও যেন দীর্ঘক্ষণই মনে হয়। অবশেষে চার্জিং সমস্যার সমাধান হতে চলেছে। এবার মাত্র ছয় মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে স্মার্টফোনটি। ক্যামব্রিজের ইসিয়ন টেকনোলজি লিথিয়াম লোন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে এই সাফল্য পেয়েছে। এর মাধ্যমে দ্রুত মোবাইল চার্জ হয়ে যাবে। ইসিয়ন টেকনোলজির প্রতিষ্ঠাতা ড. জিন ডে লা ভার্পিলিয়ার এই বিশেষ প্রযুক্তি আবিষ্কার করেছেন। এতে ব্যাটারির গ্রাফাইট সম্পূর্ণ অন্য একটি ধাতব পদার্থে পরিণত হয়ে যায়। তাতেই দ্রুত চার্জ হয় ব্যাটারি।

তিনি বলেন, লিথিয়াম ব্যাটারির মূল উপাদান হলো পাউডার। এই বিশেষ পাউডারই মাত্র ছয় মিনিটে আপনার মোবাইল চার্জ করে দিতে পারে। ৪৫ মিনিট সময় লাগে না। অনেক সময় দেখা যায়, চার্জ করার সময় ব্যাটারি বিস্ফোরণ ঘটে। এক্ষেত্রে সেই ভয়ও নেই। এই নতুন ধাতুতে দ্রুত চার্জ হলেও আগুন লাগার সম্ভাবনা থাকে না।

মোবাইলের পাশাপাশি ইলেকট্রিক গাড়ির জন্যও একই প্রযুক্তি আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটি। যাতে এ ধরনের গাড়িতে চার্জের জন্য বেশি সময় নষ্ট করতে না হয়। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই সাধারণের জন্য এই প্রযুক্তি বাজারে আনা হবে।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ