ব্রাহ্মণবাড়িয়ায় ককটেল বিস্ফোরণে রিকশারোহী আহত
মহিছুজ্জামান কাজল : ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়কে (টি.এ রোড) ককটেল বিস্ফোরণে শাহআলম নামে এক রিক্সারোহী গুরুতর আহত হয়েছেন। রোববার বিকেলে ওই সড়কে মুর্হুমুহু ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটে। আহতের বাড়ি শহরের উচালিয়াপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রোববার দুপুর দুইটার দিকে শহরের প্রধান সড়ক টিএরোড এলাকায় অজ্ঞাত স্থান থেকে কে বা কারা আকস্মিক ছয়টি ককটেল বিস্ফোরন ঘটায়। এসময় চলন্ত রিকশায় থাকা যাত্রী শাহ আলমের মাথায় স্পিøন্টারের আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে দ্রুত আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে আহত ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক আমানউল্লাহ আমান জানান, আহত রোগীর মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে।











