সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার হুমকি দিচ্ছে, আমারও খালেদা জিয়ার ‘পরিণতি’ হবে: ভিপি নুর

news-image

সরকারের অন্যায়-অবিচার-অনিয়মের প্রতিবাদ করায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণতি হয়েছে ঠিক একই পরিণতির আশঙ্কা প্রকাশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

তিনি বলেছেন, ‘অন্যায়-অনিয়মের প্রতিবাদ করে আমি ও আমার সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা ক্ষমতাসীনদের রোষানলের শিকার হচ্ছি। ভাবছি, বেগম জিয়ার যে পরিণতি হয়েছে আমারও কি একই পরিণতি হবে? কেননা আওয়ামী লীগ ও সরকারের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রতিনিয়ত হুমকি দেয়া হচ্ছে। এমনকি প্রাণনাশেরও হুমকি পাচ্ছি।’সোমবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিপি নুর এমন উদ্বেগ প্রকাশ করেন।

এর আগে ঈদে গ্রামে গিয়ে গত বুধবার নিজ এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার হন ভিপি নুরুল হক নুর। এসময় তার মোটরসাইকেল বহরে চালানো হামলায় অন্তত ৫ থেকে ৭ জন নেতাকর্মী আহত হয়েছে। আজ এ নিয়েই সংবাদ সম্মেলনে আসেন তিনি।

সংবাদ সম্মেলনে ভিপি নুর বলেন, ‘আমি তো কোনও অন্যায়-অবিচার করিনি। বরং বারবার আপসহীন থেকে অন্যায়-অনিয়মের প্রতিবাদ করার কারণেই আমরা আওয়ামী লীগের রোষানলে পড়ছি। সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরাও প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে, যেন সরকারের বিরুদ্ধে কোনও প্রতিবাদ না করি। এমনকি প্রাণনাশেরও হুমকি দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের লোকজন ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এসে খালেদা জিয়ার কথা মনে করিয়ে বলছেন- ‘সরকার ইচ্ছা করে বেগম জিয়াকে জেলে বন্দি করে রেখেছে। আমরাও যদি সরকারের যেকোনও বিষয়ে বিরুদ্ধাচরণ কিংবা প্রতিবাদ করি তাহলে আমাদের পরিণতিও খালেদা জিয়ার মতো হতে পারে।’

এর আগে গেল ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রলীগ প্রার্থী ও সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভনকে বিপুল ভোটে পরাজিত করে ডাকসুর ভিপি নির্বাচিত হন নুরুল হক নুর।ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর গত ৫ মাসে মোট ৮ বার ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নুরুল হক নুর।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বারবার আমার ওপর হামলা চালানো হয়েছে। একটি ঘটনারও কোনও বিচার হয়নি। প্রতিবারই নীরব দর্শকের ভূমিকায় সন্ত্রাসী-হামলাকারীদের সহায়তা করেছে পুলিশ। সবশেষ গেল ১৪ আগস্টের হামলায়ও গলাচিপা পুলিশের সহযোগিতা চেয়েও পাইনি আমরা। এমনকি পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায়। এমতাবস্থায় আমি নিজের প্রাণনাশের শঙ্কা বোধ করছি।’

এসময় তিনি দেশের ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, ‘হামলাকারীরা আমাকে হত্যা করে আমার সংগঠনের নেতাকর্মীদের মনোবল দুর্বল করে দিতে চায়। ছাত্রসমাজের কাছে আমার অনুরোধ, আপনারা সকল অন্যায়-অবিচারের প্রতিবাদ করে মানুষের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসীদের বিচারের দাবিতে সোচ্চার হোন।’

সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিজের ওপর হওয়া এসব বর্বর হামলার সুষ্ঠু বিচার দাবি করেন ভিপি নুর। এসময় কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক