সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুত্রবধূকে ধ’র্ষণের সময় হাতেনাতে ধরা শ্বশুর

news-image

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুত্রবধূকে ধ’র্ষণের সময় ইউনুস আলী (৪৫) নামে সৎ শ্বশুরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়। রোববার রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া শেখেরদীঘি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ইউনুস আলী ওই গ্রামের মৃত সহিদার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রথম স্ত্রী থাকার পরেও এক ছেলে সন্তানসহ দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেন কাঠমিস্ত্রী ইউনুস আলী। ৫/৬ মাস আগে সেই ছেলের বিয়ে দেন। ছেলে (সৎ) কাজের সন্ধানে ঢাকায় অবস্থান করেন। এদিকে পুত্রবধূ ও স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকতেন ইউনুস। রোববার (১৮ আগস্ট) রাতে ঘুমন্ত পুত্রবধূর ঘরে কৌশলে প্রবেশ করে তাকে ধ’র্ষণ করেন। পুত্রবধূর চিৎকারে স্থানীয়রা এসে ধ’র্ষক শ্বশুরকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় সোমবার (১৯ আগস্ট) দুপুরে ওই পুত্রবধূ বাদী হয়ে ধ’র্ষক শ্বশুর ইউনুস আলীর বি’রুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সোমবার (১৯ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় থানা পুলিশ। নির্যাতিতা পুত্রবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ধ’র্ষিতা পুত্রবধূ জানান, বিয়ের পর থেকে বেড়াতে যাওয়ার কথা বলে বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিক ধ’র্ষণ করে লম্পট শ্বশুর ইউনুস আলী। প্রতিবাদ করলে ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করার হু’মকি দেন। রোববার রাতে তার ঘরে ঢুকে ফের তাকে ধ’র্ষণ করেন।

আদিতমারী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধ’র্ষিতার অভিযোগটি আমলে নিয়ে আটক ইউনুস আলীকে আদালতে পাঠানো হয়েছে। জানতে চাইলে মহিষখোঁচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন বলেন, এমন ঘটনা এর আগেও সে (ইউনুস আলী) ঘটিয়েছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার সালিশও হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক