বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডকে বিদায় সামিরার

62879_ioবিনোদন প্রতিবেদক : ২০০২ সালে ‘ম্যায়নে দিল তুঝকো দিয়া’ নামক বলিউড ছবির মধ্য দিয়ে অভিনেত্রীর খাতায় নাম লিখিয়েছিলেন সামিরা রেড্ডি। হিন্দী ছাড়াও তামিল, তেলেগুসহ প্রায় ৩৫ টি ছবিতে অভিনয় করেছেন তিনি। মূলত প্রত্যেকটি ছবিতেই আবেনদময়ী সামিরাকেই আবিস্কার করা গেছে। তবে এবার ক্যারিয়ারের এ পর্যায়ে এসে থামলেন তিনি। সম্প্রতি বলিউডকে বিদায়ের ঘোষনা দিলেন এ অভিনেত্রী। বিষয়টি অবাক করার মত হলেও সত্যি। আর কোন ছবিতে অভিনয় করবেন না বলে জানিয়েছেন ৩২ বছর বয়সি সামিরা। এর মধ্যে ‘নাম’ নামের একটি ছবির কাজ শেষ করেছেন তিনি। এই ছবির কাজ শুরু হয়েছিলো ২০০৯ সালে। বিভিন্ন কারণে আনিজ বাজমি পরিচালিত এ ছবিটির কাজ মধ্যে বন্ধ হয়ে যায়। তবে গত বছরের শেষের দিকে আবারও তা শুরু হয়। ছবির কাজ টানা এক মাস করেছেন সামিরা। সর্বশেষ ২০১২ সালে বলিউডের ‘চক্রবিউ’ ছবিতে অভিনয় করেছিলেন এ অভিনেত্রী। এদিকে ২০১৪ সালের ২১শে জানুয়ারি ব্যবসায়ী অশোক ভাদ্রেকে বিয়ে করেন সামিরা। মূলত বিয়ের পর অভিনয় আর করবেন না বলে মনে মনে ঠিক করে রেখেছিলেন তিনি। কিন্তু ‘নাম’ ছবিটির কারণে ঘোষনা দেননি এতদিন। এ ছবিতে তাকে দেখা যাবে অজয় দেবগানের বিপরীতে। ছবিটি চলতি বছরের মাঝামাঝিতে মুক্তির কথা রয়েছে। তবে ছবি মুক্তির আগেই অভিনয় ছাড়ার ঘোষনা দিলেন সামিরা। এ বিষয়ে তিনি মিডিয়াকে বলেন, আমি এখন পরিবার ও নিজস্ব ব্যবসায় অনেক বেশি ব্যাস্ত। বিয়ের পর অভিনয় না করার সিদ্ধান্তটা আগে থেকেই ছিলো। তবে ‘নাম’ ছবির শুটিংয়ের জন্য তা পারিনি। এবার ছবির শুটিং শেষ করেছি। শেষ ছবি হিসেবে আমি এটি নিয়ে সন্তুষ্ট। এখন থেকে আর ছবিতে অভিনয় করবো না। তবে বলিউডের সঙ্গে যোগাযোগটা সব সময় রাখার চেষ্টা করবো। কারণ বলিউডকে কখনও ভুলতে পারবো না। অনেক পেয়েছি এখান থেকে। আমি কি দিতে পেরেছি জানি না। সবাই আমার জন্য দোয়া করবেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা