অতিরিক্ত ভাড়া আদায় করায় কারাগারে বাস মালিক

news-image

যাত্রীদের হয়রানি ও লাঞ্ছিত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পদ্মা লাইন পরিবহনের বাসের মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রবিবার মানিকগঞ্জে এ ঘটনা ঘটে। কারাদণ্ডপ্রাপ্ত বাস মালিক ফরিদ আহমেদকে কয়েদি পরোয়ানাসহ কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন।

তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রী হয়রানি বন্ধে গত তিনদিন ধরে নিয়মিত ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় রবিবার সকালে মহাসড়কের উথুলী-পাটুরিয়া সংযোগস্থলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নীলাচল, হিমাচল, সেল্ফি, শুভযাত্রাসহ ৮টি বাসকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১৫টি বাসের যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়ার ৩৭ হাজার ৫০০ টাকা ফেরত দেয়া হয়।

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে পদ্মা লাইনের বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বাসে থাকা মালিক ফরিদ আহমেদ যাত্রীদের উপর ক্ষিপ্ত হন। তিনি যাত্রীসহ বাসটিকে মহাসড়ক থেকে একটি আঞ্চলিক সড়কে নিয়ে যাত্রীদের নামিয়ে দেন। কয়েকজন যাত্রী এর প্রতিবাদ করলে বাসের মালিক ৭-৮ জন যাত্রীকে মারধর করেন।

পাটুরিয়া থেকে গাবতলীগামী ঐ বাসের যাত্রীরা মোবাইলে ভ্রাম্যমাণ আদালতকে বিষয়টি জানান। এসময় শিবালয় থানার এসআই জহিরুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাস মালিককে আটক করেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার