সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ১০ হাজারে এলো চার ক্যামেরার স্মার্টফোন!

news-image

স্মার্টফোনের বাজারে এক দুর্দান্ত নতুন চমক আনতে যাচ্ছে চীনা সংস্থা রিয়েলমি। ভারতের বাজারে প্রথম ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেন্সর-সহ ফোন আনতে চলেছে কোম্পানিটি।ক্রেতা টানতে ফোনের দাম ১০ হাজারের মধ্যেই রাখা হবে বলে জানিয়েছেন রিয়েলমির সিইও। ফোনের নাম রিয়েলমি ফাইভ।

বর্তমান স্মার্টফোনের বাজারের ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর খুব একটা বিস্ময়কর নয়। কিন্তু এর আগে কোয়াড ক্যামেরা, অর্থাৎ মোট চারটি রিয়ার ক্যামেরা সেন্সরের সমন্বয়ে ক্যামেরা ফোন ভারতের বাজারে আনেনি কোনও সংস্থা। সেই সঙ্গে ফোনের দামও রাখা হচ্ছে সাধ্যের মধ্যে।শুধু তাই নয়, রিয়েলমি ফাইভে থাকছে কোয়ালকোম চিপসেট।

ভারতে এর আগে কোনও স্মার্টফোনে কোয়ালকোম চিপসেট ব্যবহার করা হয়নি বলে দাবি করেন সংস্থার সিইও।ভারতের স্বাধীনতা দিবসের দিন টুইটারে রিয়েলমি ফাইভের ক্যামেরায় তোলা একটি ছবি পোস্ট করেন সংস্থার সিইও মাধব শেঠ। সেই ছবি থেকেই ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার বৈশিষ্ট্য স্পষ্ট।

প্রসঙ্গত, প্রতিনিয়ত স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা বাড়ছে। গত বছর ফোনের বাজারে জনপ্রিয়তার নিরিখে শীর্ষে ছিল শাওমি। তবে এবছরে শাওমি-র বাজারে ভাগ বসিয়েছে আরেক চীনা সংস্থা রিয়েলমি।সুযোগ সুবিধা ও বৈশিষ্ট্যের দিক থেকে শাওমিসহ অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে পেছনে ফেলে দিয়েছে চীনা এই প্রতিষ্ঠান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক