প্রতিশোধের জন্য পপি’র প্রস্তুতি
বিনোদন প্রতিবেদক : প্রতিশোধ নেবার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি। তবে প্রতিশোধ নিতে তিনি বাস্তবে নয় বড় পর্দায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিচালকের নির্দেশনায় পপি ‘প্রতিশোধ’ নামক একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য নিজেকে আবার তৈরী করছেন। আরেকটু স্লিম হবার পাশাপাশি তিনি এখন প্রতিশোধ’র গল্প, সংলাপ আয়ত্ত করছেন। আমাদের সময় ডটকমের সাথে আলাপকালে পপি বলেন, ‘ অনেকদিন পর নতুন একটি ভিন্নধরনের গল্পের চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। কোনদিক দিয়ে কোনরকম ভুল যেন না হয় সে চেষ্টাই থাকবে আমার। যে কারণে প্রতিনিয়ত জিমে যাবার পাশাপাশি স্ক্রিপ্টটি পড়ছি বেশ মনোযোগ সহকারে। নতুন চলচ্চিত্রটি নিয়ে আমি দারুণ আশাবাদী।’ এদিকে পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে জাকির খান পরিচালিত ‘চার অক্ষরে ভালোবাসা’। এতে তার বিপরীতে ছিলেন ফেরদেীস ও নীরব। যেসব চলচ্চিত্রে অভিনয়ের জন্য পপি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেগুলো হচ্ছে কালাম কায়সারের ‘কারাগার’, নারগিস আক্তারের ‘মেঘের কোলে রোদ’ এবং ওয়াহিদুজ্জামান
ডায়ম-রে ‘গঙ্গাযাত্রা’। উল্লেখ্য খুব শিগগিরই প্রতিশোধ চলচ্চিত্রের শুটিং শুরু হবে।











