মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের তরুণীদের পছন্দ বাংলাদেশি যুবক

news-image

ডেস্ক রিপোর্ট : সৌদি আরব প্রবাসী ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের যুবতীদের বেশি পছন্দ বাংলাদেশি যুবক। গত তিন বছরে সৌদি আরব প্রবাসী বাংলাদেশি যুবকদের সঙ্গে ওই দুই দেশের শতাধিক যুবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ বিষয়টি এখন সৌদি আরবের বিভিন্ন সিটিতে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের যুবতীরা মনে করেন, বাংলাদেশি যুবকরা সৎ, পরিশ্রমী ও শিক্ষিত। এ তিনটি বিষয়টি মিলে গেলে তারা বাংলাদেশি যুবকদের স্বামী হিসেবে বেছে নেন। গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন শহর ঘুরে পাওয়া গেছে এসব তথ্য। সৌদি আরবের ম্যারিজ রেজিস্ট্রার সূত্র জানায়, সৌদি আরবে বিবাহ বহির্ভূতভাবে যুবক ও যুবতীদের একসঙ্গে থাকার কোনো সুযোগ নেই। এমন ঘটনা ধরা পড়লে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। তাই অনেকে পছন্দের পাত্রীকে বিয়ে করছেন। ইন্দোনেশিয়ার যুবতী সামান্থা বিনতে সোফিয়া (২৫) সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সেখানে পরিচয় হয় বাংলাদেশি যুবক মো. আবু সাঈদের (২৬) সঙ্গে। পরিচয় থেকে বন্ধুত্ব। এক বছর পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সামান্থা জানান, তার পরিচিত দুজন বান্ধবীও বাংলাদেশি দুই যুবককে বিয়ে করেছেন। উম্মে হানি ড্যানিয়েল (২২) নামের ফিলিপাইনের এক তরুণী জানান, তিনিও তার বাংলাদেশি সহপাঠীকে বিয়ে করেছেন। কেন করেছেনÑ জানতে চাইলে বলেন, বাংলাদেশিরা পরিশ্রমী। তারা স্ত্রীকে মর্যাদা ও সম্মান দিতে জানে। এসব কারণে তিনি বাংলাদেশি যুবককে বিয়ে করেছেন। এ ছাড়া ইন্দোনেশিয়ার যুবতীকে বিয়ে করেছেন শফিক বিন শাহেদ নামের কুমিল্লার যুবক। তিনি জানান, ইন্দেনেশিয়ার যুবতীরা স্বামীকে সেবা করেন।

নিজের আয় স্বামীর হাতে তুলে দেন বলে তিনি বিয়ে করেছেন। এ বিয়ের ফলে তিনি সহজেই ইন্দোনেশিয়ার নাগরিকত্ব পাবেন বলে জানান। জানা গেছে, সৌদি আরবের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কয়েক হাজার বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। তাদের সহপাঠী ইন্দোনেশীয় ও ফিলিপাইনের ছাত্রীরাই লেখাপড়ার পাশাপাশি বাংলাদেশি যুবকদের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হচ্ছেন। তাদের অনেকে বিয়ের পর বাংলাদেশের শ^শুরবাড়ি ঘুরে এসেছেন। আবার অনেকে বাংলাদেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। উৎসঃ বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক