বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন শাকিব

imagesবিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিলেন চিত্রনায়ক শাকিব খান। গতকাল শনিবার বিকেল চারটায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নেন তিনি। সে সময় নবনির্বাচিত অন্যান্য শিল্পীও শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই শাকিব খানকে শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনার অভিনেতা মিজু আহমেদ। পরে সব সদস্যকে শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি।

শাকিব খান বলেন, ‘এত দিন আমি যেসব কাজ করেছি, তাতে সন্তুষ্ট হয়ে আমাকে সবাই ভোট দিয়েছেন। দ্বিতীয়বার নির্বাচিত করায় আমি সব ভোটারের কাছে কৃতজ্ঞ। চলচ্চিত্র নিয়ে ব্যস্ততার কারণে সবার সঙ্গেই আমার যোগাযোগ হয়। সবার সমস্যা ও সুবিধা সহজেই জানতে পারি। সবার সঙ্গে সমস্যাটা ভাগাভাগিও করতে পারি। আমরা সব শিল্পীর জন্যই কাজ করব। সুবিধাবঞ্চিত সব শিল্পীর পাশে থাকবেন নবনির্বাচিত সদস্যরা।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘দেশকে এগিয়ে নিতে চলচ্চিত্রশিল্পীদের ভূমিকা সব সময়ই ছিল। এমন একটি জায়গায় প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি গর্বিত। চলচ্চিত্রকে এগিয়ে নিতে আমরা সব ধরনের পদক্ষেপ নেব।’

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক আরমান, সহ-সভাপতি ওমর সানি ও নাদির খান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ডন, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সানু শিবা, কোষাধ্যক্ষ কমল প্রমুখ।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতি নির্বাচন ২০১৫ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আহমেদ শরীফকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন শাকিব খান। তবে সাধারণ সম্পাদক পদে শাকিব-মিশা প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিশা সওদাগর হেরে যান স্বতন্ত্র পদপ্রার্থী অমিত হাসানের কাছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ সব পদেই জয় পেয়েছেন শাকিব-মিশা প্যানেলের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা