বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রেষ্ঠ অভিনেত্রী মৌসুমী

10325193_911567745528116_5482603453435775244_nবিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ ‘দেবদাস’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন চিত্রনায়িকা মৌসুমী। প্রতিযোগিতায় মোট ২৮ (আটাশ)টি ক্ষেত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। এরমধ্যে দেশীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সন্মাননা পেতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য কবরী সারোয়ার।

এরমধ্যে নিশ্চিত হওয়া পুরস্কারগুলোর মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক (গাজী রাকায়েত, ছবি: ‍ মৃত্তিকামায়া), শ্রেষ্ঠ অভিনেতা (তিতাস. ছবি : মৃত্তিকামায়া), শ্রেষ্ঠ শিল্পী (রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন), শ্রেষ্ঠ গায়ক (চন্দন সিনহা, ছবি: পূর্নদৈঘ্য প্রেম কাহিনী, গান: আমি নি:স্ব হয়ে যাবো)।

তবে ‍শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পাবার খবর এখন জানেন না মৌসুমী। কারণ সরকারীভাবে হাতে পুরস্কার তুলে না দেবার আগ পর্যন্ত কোনো কিছুই বলা যায়না বলেও বিশ্বাস করেন এ তিনি। মৌসুমী বলেন, ‘মনোনয়ন পেয়েছি জানি। তবে পুরস্কার জিতে গেলে তো সবচেয়ে বেশি খুশির খবর হবে এটি। দেখা যাক কি হয়!’