,

‘বাংলাদেশি’ গ্রেফতার কাশ্মীর নিয়ে পোস্ট দেয়ায়

news-image

আন্তর্জাতিক ডেস্ক।।  ফেসবুকে কাশ্মীর নিয়ে পোস্ট দেওয়ায় বাংলাদেশের এক নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতার নিউটাউন থেকে শাহিনুর রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

আনন্দবাজার পত্রিকা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শাহিনুর রহমান তিন-চার বছর ধরে ভারতে অবস্থান করছিলেন। তার বাড়ি সাতক্ষীরায়। ভারতে তিনি মুকুল শেখ ও মুকুল হালদার নামে জাল ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করে থাকছিলেন নিউটাউনের হাতিয়াড়ায়। স্থানীয় একটি সাইকেলের দোকানে কাজ করেন তিনি।

কাশ্মীর নিয়ে ফেসবুকে মন্তব্য করার পরই তার বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। ফেসবুকে শাহিনুর লিখেছিলেন, বাংলাদেশের সেনাবাহিনীকে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামীদের পাশে পাঠিয়ে দিন। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। শাহিনুরের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের জাল ভোটার কার্ড, প্যান কার্ড ও আধার কার্ড।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ