কাপড় কাচবে রোবট

0340a4b1619dbfd5f074993f61b3f1d2-robotআন্তর্জাতিক ডেস্ক : কাপড় কাচতে কাচতে বিরক্ত? আশার কথা হচ্ছে, অচিরেই আপনার এ দুরবস্থা কাটতে যাচ্ছে। আপনাকে এ ঝামেলা থেকে উদ্ধারে প্রস্তুত রোবট প্রযুক্তি। সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত এক বিজ্ঞানী স্বয়ংক্রিয়ভাবে কাপড় কাচতে পারে এমন রোবট তৈরি করেছেন। খবর আইএএনএসের।

ইউনাইটেড টেকনোলজিস রিসার্চ সেন্টার, বার্কলের গবেষক সিদ্ধার্থ শ্রীবাস্তব বলেন, ‘টেবিল পরিষ্কার, কাপড় কাচা কিংবা দৈনন্দিন কাজে সাহায্য করার মতো কল্পনায় থাকা সাহায্যকারী রোবটের বিষয়টি সত্যি হতে চলেছে।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মেলনে কাপড় ধুতে সক্ষম এমন রোবট দেখানো হয়েছে।

মানুষ যেভাবে কাপড় কাচে সেই পদ্ধতিকে এই রোবটের ক্ষেত্রে কাজে লাগিয়ে আশানুরূপ ফল পাওয়ার দাবি করেছেন গবেষকেরা। তাঁদের দাবি, কাপড় কাচার সঙ্গে সংশ্লিষ্ট ১৩টি কাজ এই রোবটটিকে দিয়ে পরীক্ষা করানো হয়েছে। এ জন্য রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করে আশানুরূপ ফলও পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার