সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমরমা কামারপট্টি : বেড়েছে দাম

news-image

নিউজ ডেস্ক : ঈদে যে পণ্যের চাহিদা বেশি, সে পণ্যের দামও তত বেশি। গত কয়েক বছর ধরে যা ট্রেডিশনে রূপ নিয়েছে। ঈদুল ফিতরে কাপড়, লাচ্ছা, সেমাইসহ পণ্যের। আর ঈদুল আযহা এলে সবার আগে বাড়ে মশলার দাম, আর ঈদের দু’একদিন আগে বাড়ে লোহার তৈরির চাপাতি-চাকুর দাম। নিয়ন্ত্রণ শুধু নিয়ন্ত্রক সংস্থার মুখে। বাস্তবে চিত্রটা ভিন্ন। কোরবানির ঈদ ঘিরে এরই মধ্যে রমরমা বাণিজ্য কামারপট্টিতে। বেড়ে গেছে চাকু-চাপাতির দাম। যদিও ঈদ পরবর্তী সময়ে মূল দামে ফিরবে।

রাজধানীর কামারপট্টি ঘুরে দেখা গেছে, গত বছরের তুলনায় এবছর কোরবানির ঈদে চাপাতি ও ছুরির দাম বেড়েছে। এ নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। তারা বলছেন, প্রতিবছর এই সময়টা এলেই নানা অজুহাতে দাম বাড়িয়ে দেওয়া হয়। তবে বিক্রেতাদের ভাষ্য, কাঁচামালের দাম বাড়ায় এসব পণ্যের দাম বেড়েছে।

শনিবার (১০ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারের কামারপট্টিতে গিয়ে ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। ক্রেতারা জানিয়েছেন, গতবছর কোরবানির ঈদের তুলনায় এবছর প্রতিকেজি লোহায় কামারেরা ২০০ টাকা বেশি নিচ্ছেন। শুধু তাই নয়, পুরনো ছুরি চাকু ধার দিতেও অস্বাভাবিক দাম চাইছেন তারা।

কল্যাণপুর থেকে ছুরি চাকু নিতে আসা আসাদ জুবায়ের জানান, প্রতিবছর এখান থেকে ছুরি চাকু কিনি এবং পুরানগুলো ধার দিয়ে নিয়ে যাই। এখানকার ব্যবসায়ীরা এই সময়টার সুযোগে থাকেন। অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে অস্বাভাবিক দাম হাঁকেন তারা। কোরবানির ঈদ আসলেই তারা মানুষকে ঠেকিয়ে ব্যবসা করেন। তবে দাম বাড়ার কথা স্বীকার করেন ভোলা স্টোরের কর্মচারি সুমন। তিনি বলেন, আগের তুলনায় প্রতিকেজি লোহায় ১০০ টাকা করে দাম বেড়েছে। অস্বাভাবিকভাবে বেড়েছে কয়লার দাম। আগে যে কয়লা ৮০০ থেকে ৯০০ টাকা বস্তায় কেনা হতো সেটি এখন ১৮০০ থেকে ২০০০ টাকা আনতে হয়। তারপরও কয়লার মান ভালো না। এছাড়া সারাবছর লস দিয়ে ব্যবসা করতে হয়। এই সময়টায় একটু বেচা-কেনা হয় বলে ব্যবসা করে টিকে আছি আমরা। মানুষ সারা বছর এগুলো কেনেন না তাই তাদের কাছে সামান্য দাম বাড়াটাকে অস্বাভাবিক মনে হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা লোহা দিয়ে তৈরি চাপাতি ৩০০ টাকা এবং পাকা লোহা দিয়ে তৈরি চাপাতি ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট ছুরি ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে, গরু জবাইয়ের ছুরি ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ১২০০টাকা পিস এবং খাসি জবাইয়ের ছুরি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত বছর প্রতি পিস ও কেজিতে ১০০ থেকে ২০০ টাকা কমে কেনা গেছে। তাই দাম বাড়াকে অস্বাভাবিক বলছেন ক্রেতারা।

এ ব্যাপারে জানতে চাইলে কারওয়ানবাজার কামারপট্টি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, কয়লার দাম বাড়া ও কর্মচারী বেতন বোনাসের বিষয় রয়েছে। তাই জিনিসপত্রের দাম তো বাড়ছে। তবে তা বেশি নয়। দাম একটু বেশি হলেও আমাদের তৈরি জিনিসগুলো মান অত্যন্ত ভালো। এগুলো একবার কিনলে আট থেকে দশ বছর ব্যবহার করা যায়। কিন্তু কম দামে চায়না জিনিস কিনে ওয়ান টাইম ব্যবহার হবে এবং এটির মান তেমন ভালো নয় তাই ভালো জিনিস পেতে হলে একটু দাম বেশিই পড়ে জানান এই ব্যবসায়ী নেতা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক