সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিনে সহজে তৈরি করুন গরুর মাংসের ভুনা খিচুড়ি

news-image

অনলাইন ডেস্ক : খিঁচুড়ি খেতে কে না ভালোবাসে। আর সেটি যদি হয় গরুর মাংসের, তাহলেতো কথাই নেই। অনেকেই বাসায় এই খাবারটি রান্না করেন কিন্ত রেস্টুরেন্টের মতো হয় না। চলুন জেনে নেওয়া যাক গরুর মাংসের মজাদার ভুনা খিচুড়ির রেসিপি।

উপকরণ :
(১) পোলাও বা বাসমতি চাল ১ কেজি,
(২) গরুর মাংস ২ কেজি,
(৩) মুগের ডাল ২৫০ গ্রাম,
(৪) পেঁয়াজ কুচি ১ কাপ,
(৫) হলুদ-মরিচ গুঁড়া ১ টেবিল চামচ,
(৬) আদা-রসুন বাটা ১ টেবিল চামচ,
(৭) আস্ত গরম মশলা ১০-১২টি,
(৮) কাঁচামরিচ ১০-১২টি,
(৯) মাংসের মশলা ১ চা চামচ,
(১০) টক দই ১ কাপ,
(১১) জায়ফল-জয়ত্রি বাটা সিকি চা চামচ,
(১২) গরম মশলা গুঁড়া ১ চা চামচ,
(১৩) ঘি ১ কাপ,
(১৪) তেজপাতা ২টি,
(১৫) লবণ স্বাদমতো।

প্রণালী :
প্রথমে মুগের ডাল ভালো করে ভেজে নিন। তারপর হাঁড়িতে ঘি গরম করে তাতে আস্ত গরম মশলার ফোড়ন দিয়ে দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এখন একে একে অর্ধেক বাটা ও গুঁড়া মশলা, টক দই, তেজপাতা, লবণ, মাংস ও সামান্য পানি দিয়ে কষাতে থাকুন। এবার মাংস সিদ্ধ হয়ে এলে বাকি মশলাগুলো দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করে নামিয়ে রাখুন।
এখন চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার হাঁড়িতে ঘি গরম করে চাল ও ডাল কিছুক্ষণ ভেজে চালের দেড়গুণ পানি, পরিমাণমতো লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন ।

তারপর চালের পানি শুকিয়ে থকথকে হয়ে এলে তাওয়া দিয়ে মৃদু আঁচে কমিয়ে দমে বসিয়ে রাখুন। ৫-৭ মিনিট ঢাকনা সরিয়ে রান্না করে রাখা মাংস আর কাঁচামরিচ দিয়ে হালকা হাতে নেড়ে নিন। চাল মাংস ভালো করে মিশিয়ে ডিশে ঢেলে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন ।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান